বৈশাখের রঙিন সাজ
বৈশাখ বরণে হাতে আছে আর কয়েক ঘণ্টা। এ উৎসবের মূল আয়োজন হলো সাজসজ্জা। সবাই নিজেকে ভিন্ন সাজে সাজাতে চায়। বর্ষবরণে নিজেকে নতুন রূপে সাজাতে শাড়িই সাজের অন্যতম অনুষঙ্গ। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃৃতিকে পুরোপুরি ফুটিয়ে তুলবে শাড়ি। তবে গ্রীষ্মের বাড়তি গরমে কেমন শাড়ি পরলে ভালো লাগবে বৈশাখের সাজে, তাও ভাবানায় রাখতে হবে। পড়ন্ত রোদে বাড়তি গরমে সিনথেটিক কাপড় এড়িয়ে যাওয়াই ভালো। যেহেতু দিনের অনেকটা সময় শাড়ি পরে থাকতে হবে, সে ক্ষেত্রে সুতি কিংবা সিল্কের শাড়িতেই আরাম পাওয়া যাবে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বৈশাখের শাড়ি হিসেবে বেশ জনপ্রিয়। তবে তাঁতে বোনা সুতি জামদানি শাড়ি কিংবা তাঁতে বোনা সুতি শাড়ির ওপর সুতার কাজ ও ব্লক বাটিকে সুতির শাড়িগুলো বৈশাখের পোশাকে তুলে ধরে ভিন্ন রকম আমেজ।
এ বিষয়ে ফ্যাশন হাউস অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, সুতি কাপড়ের শাড়ির ওপর স্ক্রিন ও এম্ব্রয়ডারির কাজ বেছে নেওয়া যেতে পার...







