Friday, September 11Welcome khabarica24 Online

কলকাতায় সেরা ছবি শাকিবের শিকারি

Shikari-L20170123144542

বিনোদন প্রতিবেদক : কলকাতায় সেরা ছবির পুরস্কার পেল ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবিটি। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার এসেছে ‘শিকারি’ ছবির নায়িকা শ্রাবন্তীর ঝুলিতে।

এমনটাই জানিয়েছেন ‘শিকারি’ ছবির একাংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, ‘২২ জানুয়ারি  কলকাতায় ‘কালাকার অ্যাওয়ার্ড’র ২৫তম আসরে কলকাতার চলচ্চিত্রের সম্মানজনক এই স্বীকৃতি লাভ করে ‘শিকারি’ ছবি।

আব্দুল আজিজের দাবি- ‘শিকারি’ ছবি দিয়ে কলকাতায়ও জনপ্রিয়তা পেয়েছেন নায়ক শাকিব খান। এই ছবিটি ওপার বাংলায় ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পাওয়ায় একদিকে যেমন খুশি শাকিব তেমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি সকলের প্রশংসায় ভেসেছেন!

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘যৌথ প্রযোজনায় নির্মিত আমার প্রথম ছবিই সুপার ডুপার হিট হয়েছে দুই বাংলাতে। তাছাড়া কলকাতার বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডও লাভ করেছে। এই খুশি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো কাজের দাতিত্ববোধ বেড়ে গেল।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ইন্ডিয়ার এসকে মিভিজ ‘শিকারি’ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জী।

গেল রোযার ঈদে ছবিটি বাংলাদেশ এবং ভারতের স্বাধীনতা দিবসে কলকাতায় মুক্তি পায় ছবিটি। এরপর সাফল্যের ধারাবাহিকতায় ‘শিকারি’ গেল অক্টোবরে অস্ট্রেলিয়া ও নভেম্বরে মালয়েশিয়ায় মুক্তি পায়।

বর্তমানে শাকিব যৌথ প্রযোজনায় ‘নবাব’ নামের আরো একটি ছবিতে কাজ করছেন। তার ভক্তরা আশা করছেন, কলকাতার সুপারস্টার শুভশ্রীর বিপরীতে এই ছবিটিও মুক্তির পর বাজিমাৎ করবে।