‘ইত্যাদি’তে একসঙ্গে প্রতীক, প্রীতম, কণা ও ঐশী
বিনোদন রিপোর্টার- বরাবরই দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'র ঈদের আয়োজনের অন্যান্য আইটেমের মতো গানগুলোও কথায়, সুরে ও চিত্রায়নে বেশ ব্যতিক্রমী হয়ে থাকে। যে কারণে ঈদের সময় বিভিন্ন চ্যানেলে অনেক সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিনের ভিড়ে 'ইত্যাদি'র গানগুলো প্রতিবারই মানুষের মুখে মুখে ফেরে। নান্দনিক নির্মাতা হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত এসব গানের শিল্পী নির্বাচনেও থাকে ভিন্নতার ছাপ। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের 'ইত্যাদি'তে একটি গান গাইবেন এই প্রজন্মের চারজন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কণা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। উল্লেখ্য, প্রতীক হাসান ও প্রীতম হাসানের সংগীত শিল্পী হিসেবে যাত্রা শুরু 'ইত্যাদি'র মাধ্যমে। প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে প্রতীক হাসানকে 'ইত্যাদি'তে উপস্থাপন করা হয়েছিল মিলু...







