Sunday, October 25Welcome khabarica24 Online

বিনোদন

নতুন ইউটিউবারের স্বপ্ন

নতুন ইউটিউবারের স্বপ্ন

বিনোদন, স্লাইড
তৌহিদুল ইসলাম ঃ "আমি ইউটিউবার হব এবং গরীব আর পথশিশুদের নিয়ে কাজ করব। তাদের যেকোনো বিপদে এগিয়ে আসব" কথাগুলো একজন নিউ ইউটিউবার এর ফেসবুক থেকে নেওয়া। ইউটিউবার এর নাম "শাকিব ইরশাদুল", তার ইউটিউব চ্যানেল'র নাম'ও তার নামানুসারেই "Shakib Irshadul"। বাংলাদেশের অন্যতম ইউটিউবার, ভ্লগার, My Tv'র C.E.O. তৌহিদ আফ্রিদি কে দেখেই নাকি তার ইউটিউব নিয়ে স্বপ্ন দেখা শুরু.... এখনো তার নেই তেমন Subscriber!! তবে তার স্বপ্নগুলো সব'ই আকাশ চুম্বি..। মানবতার সেবা করাই তার স্বপ্ন..।...
শিগগিরই আসছে ‘ঢাকা অ্যাটাক’-এর পরবর্তী টিজার

শিগগিরই আসছে ‘ঢাকা অ্যাটাক’-এর পরবর্তী টিজার

বিনোদন, স্লাইড
খবরিকা ডেক্সঃ মাস কয়েক আগে প্রকাশ হয়েছিল দীপঙ্কর দীপন পরিচালিত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর প্রথম টিজার। প্রচারণামূলক ভিডিওটি সেই সময় খুবই সাড়া জাগায়। এদিকে সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’-এর মুক্তির দিন ঘোষণা হয়েছে। নির্মাতা জানান, ৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ২০ অক্টোবর কানাডা, যুক্তরাষ্ট্র্র, আরব আমিরাত, ওমান ও কাতারের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৬ সালের জানুয়ারিতে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং শুরু হয়। দৃশ্যায়ন হয় বাংলাদেশ ও মালয়েশিয়ায়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন আরিফিন শুভ ও মাহি। আরো আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ। বাংলাদেশের পুলিশের কর্মকর্তা সানী সানোয়ারের তত্ত্বাধানে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এর একটি গানে...
লন্ডনে মুক্তি পাচ্ছে ‘কত স্বপ্ন কত আশা’

লন্ডনে মুক্তি পাচ্ছে ‘কত স্বপ্ন কত আশা’

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ঢাকাই চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। নজর কাড়ছে এবং প্রশংসা কুড়াচ্ছে বহির্বিশ্বের চলচ্চিত্রপ্রেমী এবং প্রবাসী দর্শকদের। এই মিছিলে এবার যোগ হচ্ছে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই লন্ডনের ইস্টহামে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। এরপর ৯ জুলাই উঠবে পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলের জেনেসিস সিনেমা হলে। ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন বাপ্পি। ওয়াকিল আহমেদের পাণ্ডুলিপি ও পরিচালনায় ছবিটি চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায়। নির্মাতা বলেন, অসাম্প্রদায়িকতার জয়- এ বিষয়কে উপজীব্য করেই ‘কত স্বপ্ন কত আশা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে চলচ্চিত্রের দুঃসময়ে ছবিটি দেশের বাইরে মুক্তি পাওয়া মানে দেশীয় চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ। আশা করি, লন্ডনের দর্শক ছবিটি ভালোভাবে উপভোগ করবেন। ওয়াকিল আহমেদ আরও বলেন, ...
প্রকাশ্যে ফারুকীর ‘ডুব’ কাহিনী

প্রকাশ্যে ফারুকীর ‘ডুব’ কাহিনী

বিনোদন, স্লাইড
খবরিকা ডেক্সঃ  নির্মাণের পর নানা জটিলতায় পড়ে সেন্সরবোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ডুব'। চলচ্চিত্রটির কাহিনি নিয়ে আপত্তি তুলেছিলেন হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন। কী আছে চলচ্চিত্র 'ডুব'-এ এমন প্রশ্নের উত্তর জানা গেলো সমপ্রতি প্রকাশিত 'হলিউড রিপোর্টার'-এর একটি রিভিউতে। দেশে মুক্তি থেমে রইলেও দেশের বাইরে প্রশংসা কুড়িয়ে এনেছে 'ডুব'। '২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ও '৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। মস্কো ফিল্ম ফ্যাস্টিভালে চলচ্চিত্রটি অর্জন করেছে কোমারস্যান্ত জুরি পুরস্কার। উৎসবের লাল গালিচায় হেঁটে দেশে ফিরেছেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। শুধু কি তাই? আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে ছবিটির প্রশংসা। আলোচনায় এসেছে হলিউড রিপোর্টার-এ প্রকাশিত এক সমালোচনা। সেখানে চলচ্চিত্র সমালোচক দেবোরাহ ইয়াং তার সমালোচনায়...

জয়ার ‘ভালোবাসার শহর’

বিনোদন, স্লাইড
নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দ্যুতি ছড়িয়েছেন পাশের দেশ ভারতেও। কাজের খাতিরে কখনো ঢাকা কখনো কলকাতায় থাকতে হচ্ছে তাকে। দুই শহরেই রয়েছে তার ভক্ত-অনুরাগী ও ভালোবাসার মানুষ। জয়ার ভালোবাসার শহর এবার উঠে এসেছে তারই চলচ্চিত্রে। ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইনে মুক্তি পেলো জয়া আহসান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চরিত্রটির নাম অন্নপূর্ণা দাশ। প্রান্তিক জনগোষ্ঠীর এক সংগ্রামী নারীর গল্প বলা হয়েছে ছবিটিতে। কলকাতার বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ছবির দৃশ্যগুলো। জয়ার মতে, ‘ভালোবাসার শহর’ নির্দিষ্ট কোনও শহরের গল্প নয়। এটা আসলে পৃথিবীর যে কোনও শহরের গল্প। মাত্র তিরিশ মিনিটের ছবিটিকে আক্ষরিক অর্থেই ‘অন্নপূর্ণা’র মতো আগলে রেখেছেন জয়া আহসান। গতকাল ১ জুলাই ছ...

ফেঁসে গেল অক্ষয়ের ‘টয়লেট’

বিনোদন, স্লাইড
অক্ষয় কুমারের আগামী ছবি ‘টয়লেট-এক প্রেম কথা’কে আইনি নোটিশ পাঠালেন পরিচালক প্রবীণ ব্যাস। গত বছর একই বিষয়ের ওপর একটি ডকু-ফিচার বানান তিনি। টয়লেটের একাধিক দৃশ্য ও ডায়ালগ তার ছবি থেকে নেওয়া হয়েছে বলে তার অভিযোগ। স্বচ্ছ ভারত অভিযানের ওপর গত বছর ব্যাস তৈরি করেন ডকু-ফিচার ‘মানিনী’। ছবির নায়িকা বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়িতে টয়লেট না থাকায় প্রতিবাদে মুখর হয়। তাকেও গভীর রাতে নারী আত্মীয়রা ডাকে, ভোর হওয়ার আগেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার জন্য। ব্যাসের অভিযোগ, টয়লেট-এক প্রেম কথাতেও ঠিক একই দৃশ্য ট্রেলারে দেখানো হয়েছে। গত বছর গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে মানিনী স্বচ্ছ ভারত থিমের ওপর তৈরি ছবি হিসেবে তৃতীয় পুরস্কার পায়। প্রবীণ ব্যাস জানান, তিনি ও তার স্ক্রিনপ্লে রাইটার শঙ্কর অর্ণিমেষ- দুজনেই হতবাক হয়ে যান, টয়লেট-এক প্রেম কথায় তাদের ছবির প্লট, ডায়ালগ হুবহু তুলে দে...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ গীতিকার আমিরুলের স্বপ্ন ছোঁয়ার গল্প

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ গীতিকার আমিরুলের স্বপ্ন ছোঁয়ার গল্প

বিনোদন, সারা-দেশ, স্লাইড
নজরুল ইসলাম তোফাঃ সংস্কৃতির শিকড়ের খোঁজে শিল্পখাত মানুষের প্রান কাঁদে। তাঁরা বলে থাকেন, ভালো অর্জনের পিছনে রয়েছে শিকড়ের সন্ধান। প্রানের মাঝে আদি সংস্কৃতির মিলন ঘটিয়ে অমশ্রিণ দূর্গম পথ পাড়ি দিয়ে গৌরবোজ্জ্বল দিনের সাফল্য কামনা করেন। জ্ঞানি গুনি মনিষীদের মতে, শিকড় সংস্কৃতি শিল্প চৈতন্য বোধের মানুষদের অনেক কাজে দেয়। তাই শিকড়ের সংস্কৃতিকে অশিকার করলে চরম ভুল করবে মানুষ। এমনি একজন সুদক্ষ শিকড় সংস্কৃতি মানুষ, যাঁর কৃতিত্ব পূর্ত অর্জন সত্যিই আমাদেরকে ভাবায়। তিনি স্বদেশের মাটির গানের পাশাপাশি অনেক বাউল গানের স্বাদ সত্যিই অতুলনীয়। তিনি সবার প্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা আমিরুল ইসলাম। শিশু অভিনয় শিল্পী হিসেবে চৌরহাস মুকুল সংঘ স্কুল থিয়েটারে গান গাওয়া সহ অভিনয় জগতে তাঁর যাত্রা শুরু। তার পরপরই রাসেল স্মৃতি সংসদ, নুপুর, বোধন,পরিমল থিয়েটার সহ কুষ্টিয়ার সবগুলো থিয়েটারেই কমবেশি সংগীত শিল্পী ও নাট্যশিল্পী...
তোমার গল্পে সবার ঈদ’র শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মীরসরাইয়ের শাখাওয়াত সোহাগ

তোমার গল্পে সবার ঈদ’র শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মীরসরাইয়ের শাখাওয়াত সোহাগ

বিনোদন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিনোদন ডেক্সঃ আরএফএল প্লাস্টিকসের পণ্য ডায়মন্ড কালেকশন জগ এবং বৈশাখী টেলিভিশনের আয়োজনে ‘তোমার গল্পে সবার ঈদ’ শীর্ষক গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘লেখো গল্প, হও নাট্যকার’। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জনের মধ্যে প্রথমস্থান অধিকারী গল্পকার হলেন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজিরতালুক গ্রামের ছাদুমিয়া হাজ্বী বাড়ির মরহুম মোঃ শাহজাহান কিবরিয়ার ছেলে সাখাওয়াত সোহাগ। এবং আরো চাঁরজন যথাক্রমে নাসরিন নাহার নেন্সী চৌধুরী, কবির হোসেইন, আজহারুল হক ও আহমেদ খান হীরক। বিজয়ীরা পুরস্কার হিসেবে প্রত্যেকে ৫০ হাজার টাকা পেয়েছেন। প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাট্যরূপ দিচ্ছেন দেশের প...