সামনের ঈদের কাজ নিয়ে সময় কেটে যাচ্ছে নাদিয়ার
খবরিকা ডেক্সঃ মডেলিং দিয়ে শুরু করলেও এখন নাটকের মুখ হিসেবেই পরিচিত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মিডিয়াতে তার আগমন হয়েছিল ২০০৮ সালে, মোস্তফা সরয়ার ফারুকীর একটি প্রামাণ্য নাটকের মাধ্যমে। এরপর বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সব মিলিয়ে বর্তমান দিনকাল কেমন যাচ্ছে জানতে চাইলে নাদিয়া বলেন, বেশ ভালো। সামনের ঈদের কাজ নিয়ে সময় কেটে যাচ্ছে। গত ঈদে বেশ কিছু নাটকে কাজ করেছেন। সাড়া কেমন মিলেছে? তিনি বলেন, সাগর জাহানের 'মাহিনের নীল তোয়ালে' ও মাহমুদুর রহমান হিমির 'আবারো' থেকে খুব সাড়া পেয়েছি। এ ছাড়া সমপ্রতি আনন্দ কুটুমের পরিচালনায় 'আলো আঁধারের কাব্য' নামের একটি নাটক প্রচার হয় এনটিভিতে।
এ নাটকটি থেকেও অনেক সাড়া পেয়েছি। এখন ব্যস্ততা কি নিয়ে? নাদিয়া বলেন, নাটক নিয়েই ব্যস্ত। ঈদ মিশনে রয়েছি বলতে পারেন। ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করছি। এদিকে মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী...






