আবারো সিনেমায় ফিরলেন অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙ্গে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।
অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিচ্ছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করব। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।’
শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, ...






