মীরসরাইয়ে নিখোঁজ যুবক রঞ্জনকে খুনের তথ্য প্রকাশ, আটক-১
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার গত ২৬ জুলাই যুবক রঞ্জন রায় (২০) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রঞ্জনকে না পাওয়া তার বাবা যতিশ রায় গত ৭ আগষ্ট মীরসরাই থানা সাধারণ ডায়েরী করেন। তার ধারাবাহিকতায় গতকাল ১ সেপ্টম্বর রঞ্জন রায় এর ব্যবহৃত মোবাইটি ট্যাগ করে বাদশা নামে একজনকে আটক করে মীরসরাই থানা পুলিশ। বাদশা মীরসরাই উপজেলার তালবাড়িয়া গ্রামের মোঃ লাাদেন এর পুত্র।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান, আসামী বাদশার তথ্যমতে জানা যায় নিখোঁজ রঞ্জনকে তারা সহপাঠিরা ডেকে নিয়ে গিয়ে আবুতোরাব বড়তাকিয়া সড়কে কালভার্ট এর নিচে হত্যা করে বস্তায় করে সিএনজি যোগে মীরসরাই দুর্গম পাহাড়ের চুড়ায় ফেলে দেওয়া হয়। তার দেওয়া তথ্যমতে ১ সেপ্টেম্বর (রবিবার) ভোর থেকে দুপুর নাগাদ মীরসরাই পুলিশের একটি টিম ও পিআইবি এর ৬ সদস্যের টিম সহ যৌথ পুলিশ অভিযান চালিয়ে মৃতদেহ খুঁজে পায়নি।
তবে মীরসরাইয়ের বন রেঞ্জ কর্মকর্তা হা...







