Saturday, October 24Welcome khabarica24 Online

প্রথম পাতা

জলাবদ্ধতা নিরসনে খালখনন উদ্বোধন : গ্রামবাসীর মিষ্টি বিতরণ

জলাবদ্ধতা নিরসনে খালখনন উদ্বোধন : গ্রামবাসীর মিষ্টি বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  মামুন নজরুল :: জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘদিন পর গোভনিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবুতোরাবস্থ সরকারটোলা এলাকায় খালকাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। আর গ্রামবাসী তাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে এই আনন্দে বিতরণ করলো মিষ্টি। দূর্ভোগ নিরসনের পূর্বেই এ যেন গ্রামবাসীর আনন্দাশ্রু । জানা গেছে, দীর্ঘদিন ধরে এই খাল খনন না করার ফলে অনেকাংশে ভরাট হয়ে যায়। গত কয়েক বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খালে পানি চলাচল না করায় গোভনীয়া, মায়ানী, মঘাদিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় পুরো এলাকা। উক্ত খাল খনন কাজের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র ...
মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল। মঘাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তরজেলা কৃষকদলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. মুসা...
আবুতোরাবে জেড ফোর্সের বর্ণিল আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবুতোরাবে জেড ফোর্সের বর্ণিল আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে দিনব্যাপী বর্ণিল আয়োজনে ও ব্যাপক শোডাউন মধ্য দিয়ে আবুতোরাব জেড ফোর্সের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ০১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় আবুতোরাব বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আয়োজন মঞ্চে এসে শেষ হয়। আবুতোরাব জেড ফোর্সের দলনেতা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলালের সভাপতিত্বে এবং আবুতোরাব জেড ফোর্সের মুখপাত্র ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্ম...
হিতকরীর বনভোজন ও পুনর্মিলনী : সাংবাদিক মামুন নজরুল ও সাহাদাতকে সম্মাননা

হিতকরীর বনভোজন ও পুনর্মিলনী : সাংবাদিক মামুন নজরুল ও সাহাদাতকে সম্মাননা

খবরিকা আর্কাইভ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইতে হিতকরী যুব সংঘের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সিনিয়র সদস্য পাক্ষিক খবরিকার সহ সম্পাদক সাংবাদিক মামুন নজরুল ও শাহাদাত হোসেনকে সম্মাননা দেওয়া হয়।গতকাল শুক্রবার (৩১ জানুয়ারী) হিতকরীর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান মীরসরাই ইকোনমিক জোন সংলগ্ন জোন সী-বিচ সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরের ছাপার সঞ্চালনায় হিতকরীর বিশেষ অবদানের জন্য মামুন নজরুল ও শাহাদাত হোসেনকে ক্রেস্ট প্রদান করেন। উক্ত বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, নির্বাহী সদস্য নুরচ্ছালাম ফোরকান, নির্বাহী সদস্য আবু হাসনাত লিমন, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, ইশতিয়াক ইমু এবং বর্তমান সিনিয়র ও জুনিয়র সদস্যব...
মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা উ চ্চ বিদ্যালয়ের তারুণ্য মেলা অনুষ্ঠিত।

মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা উ চ্চ বিদ্যালয়ের তারুণ্য মেলা অনুষ্ঠিত।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ মীরসরাই উপজেলার প্রাচীণতম বিদ্যাপীঠ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্প্রতিবার ( ৩০ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত হয় তারুণ্য উৎসব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রেজাউল করিম বাদল, শিক্ষানুরাগী জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও  সাংবাদিক মাহবুব পলাশ। মাষ্টার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বৃন্দা রাণী বণিক, সাইফুল ইসলাম, স্বপন চক্রবর্তি, ফারুক হোসেন, জিয়াউর রহমান প...
আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। ১ম পর্বে ক্রিড়া অনুষ্ঠান ২৯ জানুয়ারী বুধবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত ক্রিড়া অনুষ্ঠান প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে উদ্বোধন করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মু.আবচার উদ্দিন। সকল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব পালনের মধ্যমে ২০ গ্রুপে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ৫৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে জারিন আনানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী বিএনপির আহবায়ক নুর হোসেন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, সমাজসেবক আশরাফ উদ্দিন,...
মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী

মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে মীরসরাই উপজেলা সদরস্থ মীরসরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী তারুণ্য মেলা ২৫’ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত মেলা মঞ্চে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, সাইফুল হক সিরাজী, উত্তম কুমার, আসমা আক্তার বীনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন। সবশেষে বিকেলে আলোচনায় বক্তব্যপ্রদানকালে প্রধান অতিথি আতিকুল ইসলাম লতিফী বলেন তরুণরা এই দেশ ও জাতির কর্ণধার। এদেরকে অবশ্যই সমাজে...
ব্রুকলি চাষ করে লাখ টাকা আয় করলো আমবাড়িয়ার কৃষক বিপ্লব সিংহ।

ব্রুকলি চাষ করে লাখ টাকা আয় করলো আমবাড়িয়ার কৃষক বিপ্লব সিংহ।

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সুস্বাস্থ্য, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক এবং মাল্টিভিটামিন সমৃদ্ধ গ্রীণ ক্রাউন জাতের সবুজ ব্রুকলি চাষ করে এবার আয় করলো লাখ টাকা। ঠিক যেই মুহুর্তে ফুলকপির বাজার মন্দা। বিভিন্ন জেলা থেকে আগত ফুলকপিতে বাজারে সয়লাভ। একসাথে বেশী ফুলকপি বাজারে চলে আসায় উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষকরা। সেই মুহুর্তে ঔষধী এই সবুজ সবজি ব্রুকলি নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে কৃষকদের মনে। মীরসরাই উপজেলার আমবাড়িয়া গ্রামে উক্ত ব্রুকলি চাষী বিপ্লব সিংহ এর জমিতে গিয়ে দেখা যায় ৫ গন্ডা জমিতে এবার ব্রুকলি চাষ করেছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ এই সবজি চাষে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। উক্ত জমিতে ৩০০ চারা রোপন করেছেন তিনি খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো। ইতিমধ্যে শখানেক ব্রুকলি বিক্রি করেছেন । প্রতি পিচ পাইকারী ৩০-৩৫ টাকা করে প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। বাকি যা আছে আরো ৬০- ৭০ হাজার টাকা বিক্রি করতে ...