জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল আলমের যোগদান; অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সাইফুল আলম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যোগদান করেছেন। নতুন প্রধান শিক্ষক সাইফুল আলমের যোগদানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা পরিষদ, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, সদস্য মো. আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জিয়াউল কবির টিপু, সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র নাথ, সহকারী শিক্ষক ওছিউর রহমান, সহকারী শিক্ষক নিতাই চন্দ্র দাস, শাহাদাত হোসেন, প্রদীপ দেবনাথ, প্রাক্তন ছাত্র মো. সামছুদ্দিন আবীর, আছহাব উদ্দিন, মোবারক হোসেন, রাকিব, জিকু, গোপাল দেবনাথ, সাজু, প্রণব, দুলাল, টিটু, লিটন, বাহাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক সাইফুল আলম যোগদানের পূর্বে চট্টগ্রামের খ...






