মীরসরাইয়ে স্বামী হত্যার দায়ে প্রেমিক সহ স্ত্রী আটক
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জোরারগঞ্জ থানাধীন করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজারের ৫ শত গজ পূর্ব পার্শ্বে সরকারী আগর বাগান এলাকায় পাহাড়ে মৃতদেহ আংশিক পচন ও পোকা ধরা ভ্যান চালক জয়নাল আবেদীন প্রকাশ জানুর লাশ গত ২৬ নভেম্বর উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জানু ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের পুত্র। সে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিল। তার স্ত্রী বিবি আয়েশা বেগম স্বামীর অগোচরে পাশ্ববর্তী উত্তর মনদিয়া গ্রামের মৃত শফি উল্ল্যাহর পুত্র সাহাব উদ্দীনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর আয়েশার স্বামী যখন ভ্যান নিয়ে জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে পড়ে তখন সাহাব উদ্দীন সুযোগ বুঝে বসতঘরে এসে পরকীয়া করতো নয়তো দীর্ঘ সময় নানা রসাতœক কথা বলে মুঠোফোনে বলে সময় কাটাতো। গত ২৩ নভেম্বর জানু রামগড় তার এক আতœীয়ের বাড়ীতে যাওয়ার জন্য ছাগলনাইয়া বাজারে আসে।...







