ফেসবুকে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ
রাজিব মজুমদার, মীরসরাই ॥
মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল করিম মাষ্টারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপি নেতা বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান “মো. নুরুল আমিন চেয়ারম্যান সমর্থক গোষ্টি’ আইডি থেকে বিভিন্ন কুরুচি পূর্ণ ও অশালীণ অপপ্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এভাবে একজন পরিচ্ছন্ন উদীয়মান রাজনীতিকের বিরুদ্ধে বিএনপির অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করে। আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাষ্টার শাহকালা (রাঃ) বিদ্যা নিকেতন, রাবেয়া খাতুন নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকায় দানবীর হিসেবেও পরিচিত।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাষ্টার জানান, সামাজিক যোগাযো...







