মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ অবরুদ্ধ সত্য, পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তি ও বিজয়ের লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে আলেম ওলামা শিক্ষাবিদ বুদ্ধিজীবি সম্মেলন ও সালাতু সালাম মাহফিল আজ ২৫ আগষ্ট(শনিবার) দুপুর সাড়ে ১২টায় মীরসরাই উপজেলার মস্তাননগর ফাজিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ আবু আরেফ সারতাজ এর সঞ্চালনায় এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক হযরত ইমাম হায়াত
এতে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সাংবাদিক বুদ্ধিজীবি মসজিদের খতিব এবং বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।
হযরত ইমাম হায়াত তার বক্তব্যে বলেন, ইসলামের ছদ্ধবেশী বাতিল ফেরকা ওহাবীবাদ-শ...







