মীরসরাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধিঃ অখিল অধিশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রথমে মিঠাছরা মহামায়া মন্দির থেকে হাজারো নারী পুরুষের অংশগ্রহনে শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিক্রমা করে মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ^রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া সকালে উপজেলার জোরারগঞ্জের দেওয়ানপুর ইস্কন শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মীরসরাইয়ে মঙ্গল শোভাযাত্রার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মীরসরাই জন্মাষ্টমী পরিষদের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং মীরসরাই পূজা কমিটির সাধারণ সম্পাদক সজল শীলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী,...







