দুর্গাপুরে পুকুরের ঘাটলা নিয়ে লঙ্কা কান্ড !আহত ২০
নিজম্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুরে হাজীশ্বরাই গ্রামের পুকুরের ঘাটলা ব্যবহার নিয়ে দুই পক্ষের সশস্ত্র মারামারিতে পুরুষ মহিলা সহ অন্তঃত ২০ জন আহত হয়েছে। এক পক্ষের সদ্য নির্মান করা নতুন বসতঘর কেটে তছনছ করে প্রতিপক্ষ। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত উদ্যোগ নিয়েছে বলে জানায় জোরারগঞ্জ থানা কৃর্তপক্ষ।
প্রত্যক্ষদর্শি, হতাহত ও জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের আসলাম বলি বাড়ীতে পুকুরের ঘাটলা নিয়ে উক্ত বিবাদ সৃষ্টি হয়। সোমবার ( ১ অক্টোবর ) বিকাল থেকে সৃষ্টি হওয়া উক্ত ঘটনায় রাত পর্যন্ত হামলা পাল্টা হামলায় মঙ্গলবার ( ২ অক্টোবর ) পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ( ২ অক্টোবর ) এই ঘটনা নিয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ এন্ট...






