Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাইতে ভরাট নিয়ে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও গ্রামবাসির উপর বখাটেদের দফায় দফায় হামলায় ইউপি মেম্বার সহ অন্তঃত ১২ ব্যক্তি আহত হয়েছে। উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার ( ৩১ জানুয়ারী ) বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায় ইতিমধ্যে আইনশৃংখলা নিয়ন্ত্রনে । উভয় পক্ষ থানায় অভিযোগ ও দিয়েছে, সকলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল খায়ের ও মহিলা মেম্বার জবা বড়–য়া সহ গ্রামবাসি জানান তাজপুর গ্রামের বড় মসজিদ এর কমিটি নামাজের জায়গা সম্প্রসারনের জন্য মসজিদের সামনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সোহেল ( ২৭) নামের যুবককে ভরাটের দায়িত্ব গ্রহন করে। কিন্তু ইতিমধ্যে একই এলাকার আতাউল্লাহ ( ২৮) নামে অপর যুবক এসে মাটি ভরাট নিয়ে বাধা দিলে মসজিদ কমিটি দুজনকেই ২০০ গাড়ি করে মাটি ভরাট করার দায়িত্ব দেয়। কিন্তু তাতে ও...
আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী  ‘তাদের মানুষের জন্য কান্না নাই, কান্না রয়েল বেঙ্গল টাইগারের জন্য’

আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ‘তাদের মানুষের জন্য কান্না নাই, কান্না রয়েল বেঙ্গল টাইগারের জন্য’

জাতীয়, স্লাইড
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তারা ঢাকায় বসে আন্দোলন করেন, জীবনেও কখনো রামপালে যাননি। তাদের মানুষের জন্য কোন দুঃখ নাই, মানুষের জন্য কোন কান্না নাই, মানুষের ভালমন্দ দেখার দরকার নাই, সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন। রামপাল নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করব, তারা যেন সুন্দরবনে যান, রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আজ চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।   প্রধানমন্ত্রী বলেন, আমরা যে বিদ্যুৎকেন্দ্রটা করছি, এটা হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কয়লা বিদ্যুৎকেন্দ্র আমরা তৈরি করছি। সেখানে আমরা পাঁচ লাখ বৃক্ষরোপণ...
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান করে সার্চ কমিটি

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান করে সার্চ কমিটি

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে (আহ্বায়ক) ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে আরও রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার। বুধবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ। তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১০ দিনের মধ্যে সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমি...
শপথ নিলেন জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা

শপথ নিলেন জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা

জাতীয়, স্লাইড
প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা বুধবার শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই পর্বে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত এই সদস্যদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন। খন্দকার মোশাররফ হোসেন প্রথমে সকাল সাড়ে ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে তিনি বেলা সাড়ে ১১ টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের ৬১১ জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি শপথ অনুষ্ঠানে জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেল...

চলতি মাসে দু’দফা চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
হাসান আকবর ঃ সকল ভেদাভেদ এবং কাদা ছোঁড়াছুড়ি ছেড়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগাদা আসছে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের উপর। একই সাথে ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলোও যাতে ঠিকঠাকভাবে কাজ করে সে ব্যাপারেও সতর্ক করা হবে। আগামী সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে দলকে গোছানোর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চট্টগ্রামের নেতাদের সাথে বৈঠকে এই তাগাদা দেবেন বলে আভাস পাওয়া গেছে। চলতি মাসে প্রধানমন্ত্রী দুই দফায় চট্টগ্রামে আসবেন। সরকারি অন্য কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসলেও দলীয় বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানা গেছে। আগামী ১২ তারিখ সকালে তিনি পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের দুইটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। আধা সামরিক বাহিনী হিসেবে যাত্রা শুরু করা কোস্টগার্ডের জন্য ৯৬৩ কোটি টাকা দামের চারটি জাহাজ আনা হচ্ছে। এরমধ্যে এরমধ্যে প্রথম চালানের দুই...
ওমরাহ যাচ্ছেন সাংবাদিক মাহবুব পলাশ : দোয়া প্রার্থনা

ওমরাহ যাচ্ছেন সাংবাদিক মাহবুব পলাশ : দোয়া প্রার্থনা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: পাক্ষিক খবরিকা সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ পবিত্র ওমরাহ্ হজ্ব পালনে সৌদিআরব এর মক্কা ও মদীনা যাচ্ছেন। স্থানীয় বাকী হুজুরের হজ্ব কাফেলার সূচি অনুযায়ী ৩ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি ফ্লাইটে তিনি পবিত্র মদীনা শরীফে যাবেন। সেখান থেকে নবীজি ( সঃ) এর রওজা মোবারক জেয়ারত শেষে মক্কা শরীফ গম করে পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে আগামী ১৮ জানুয়ারী রাতের ফ্লাইটে রওনা হয়ে ১৯ জানুয়ারী পূনরায় বাংলাদেশ ফেরত আসার নির্ধারিত দিন। পবিত্র ওমরাহ পালনকালে পাক্ষিক খবরিকা ও খবরিকা ২৪ এর সম্পাদনার সকল দায়িত্ব পালন করবেন খবরিকার নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার। এছাড়া দৈনিক যুগান্তর এবং দৈনিক আজাদী অফিস থেকে মঞ্জুরকৃত ছুটিতে উক্ত পত্রিকাদ্বয়ের ভারপ্রাপ্ত প্রতিনিধি ...
মীরসরাইতে কাসেম টিভি ও আসমানী টিভি চ্যানেলের দৌরাত্ম বৃদ্ধি

মীরসরাইতে কাসেম টিভি ও আসমানী টিভি চ্যানেলের দৌরাত্ম বৃদ্ধি

জাতীয়, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক::মীরসরাইতে বিভিন্ন অনুষ্ঠানে ইদানিং কিছু সাংবাদিক নামধারী মোবাইল, ক্যামেরা ও মাইক্রোফোনে কাসেম টিভি ও আসমানী টিভি, অনলাইন চ্যানেলের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব প্রতারকদের অপতৎপরতা দেখা যাচ্ছে। সম্প্রতি জোরারগঞ্জ বিজয় মেলায় তাদের প্রতারনার শিকার হয়ে ভুক্তভোগীরা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন চ্যানেলে তাদের সাক্ষৎকার প্রচার হবে বলে জানিয়ে ক্যামেরা ও মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে যান সাক্ষাৎকার নেন। এছাড়া বিজয় মেলায় বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সামাজিক গণ্যমান্য ব্যাক্তিদের মঞ্চে উঠিয়ে, ষ্টলে দাঁড় করিয়ে তাদের থেকে সাক্ষাৎকার নিতে দেখা যায়। এসব সাক্ষাৎকার, সংবাদ কোথায় দেখা...
জোরারগঞ্জ বিজয় মেলায় সুস্বাস্থ্যকর ‘তুলসী পাতি’

জোরারগঞ্জ বিজয় মেলায় সুস্বাস্থ্যকর ‘তুলসী পাতি’

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: জোরারগঞ্জ বিজয় মেলায় প্রবেশ পথের মুখেই মীরসরাই উপজেলার সুযোগ্য সন্তান কর্তৃক প্রতিষ্ঠিত দেশ বরেন্য প্রতিষ্ঠান রিগস গ্রুপ এর পন্য তুলসী পাতি এর ষ্টল। অত্যন্ত সুস্বাস্থ্যকর রংচা, লেবু চা, আদা চা এর সমন্বয়ে এই তুলসি পাতি চা ইতিমধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছে। আপনি ও পরখ করে দেখতে পারেন তুলসী পাতির স্বাধ ও মান। গত ২৩ ডিসেম্বর বিজয় মেলায় উদ্বোধন হয় তুলসি পাতি ষ্টল। এসময় উপস্থিত ছিলেন খবরিকা সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার, উপদেষ্টা সম্পাদক রণজিত ধর, খবরিকার নিজস্ব প্রতিবেদক তৌহিদুল ইসলাম ও সোহাগ।...