দেশে শিশুসহ বেড়েছে যক্ষা রোগী শনাক্তের হার
ডেস্ক : ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশে শিশুসহ যক্ষা রোগীর শনাক্তকরণের হার বেড়েছে। ২০১৫ সালে যেখানে শিশু যক্ষা রোগী ছিল ৮ হাজার ১০৪ জন, ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৯১ জনে।শিশুসহ ২০১৬ সালে দেশে মোট ২ লাখ ২৩ হাজার ৯২২ জন যক্ষা রোগী শনাক্ত করা হয়। এরমধ্যে ৯ হাজার ৭০০ জন ছিলেন ওষুধ প্রতিরোধী বা এমডিআর রোগী। যক্ষা শনাক্তকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এ সংখ্যা বেশি চিহ্নিত হয়েছে।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বেসরকারি সংস্থা ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলাপে এ তথ্য জানা গেছে।
২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষামুক্ত দেশ হবে।’
২০১৬ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর লাখে ৪৫ জনের মৃত্যু হয় যক্ষার কারণে। প্র...







