Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তুলতে হবে : কামরুল ইসলাম চৌধুরী,  সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি

রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তুলতে হবে : কামরুল ইসলাম চৌধুরী, সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার কৃতি সন্তান সরকারের রাজস্ব বিভাগ এর সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন দেশের জনগনকে রাজস্ব প্রদানের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তোলার দায়িত্ব আমাদের সকলের। তিনি তাঁর বক্তব্যে দেশের সকল সক্ষম ব্যক্তিকে সরকারকে যথাযথ রাজস্ব প্রদান এর আহ্বান জানান। এছাড়া রাজস্ব আদায়ে নিয়োজিত সকল কর্মকর্তাকে ও আন্তরিকভাবে সরকারকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। গত বুধবার ( ২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার রমনা পার্কের এউরো এশিয়া রেষ্টুরেন্টে আয়োজিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে সদ্য যোগদানকৃত সহকারি রাজস্ব কর্মকর্তাগনকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উক্ত বক্তব্য প্রদান করেন। বাকাএভ এর ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাফিজ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আরো বক্তব্য র...
ঝুম বৃষ্টি আরও একদিন

ঝুম বৃষ্টি আরও একদিন

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : দেশের পাঁচটি বিভাগে আরও দুইদিন ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য এমন সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার থেকে শুরু হওয়া বর্ষণ সোমবার পর্যন্ত  চলতে পারে।এই বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে রাজধানী ও তার আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থে...
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত। সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। ভারতীয় দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে (৭ থেকে ১০ এপ্রিল) দেওয়া ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। একই সঙ্গে রোগটি সম্পর্কে বাংলাদেশের চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রও সংযুক্ত করতে...
আজ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ

আজ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ

জনপদ, জাতীয়, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্স: আজ পয়লা বৈশাখ। বাঙালির উৎসবের দিন। সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৪। নতুন বছর সঙ্গে করে নিয়ে এসেছে নতুন প্রত্যাশা, নতুন শপথ। আজ দেশবাসী নানা অনুষ্ঠানে গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে উঠে সারাদেশ। ‘এসো হে, বৈশাখ এসো এসো/ তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে,/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক’/। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানের কথার মতই নতুন বছরের আগমনে ঘুচে যাবে অতীতের দীনতা, জড়তা, মূঢ়তা, ক্লেদ, গ্লানি ও পাপ। এই প্রত্যাশায় নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। রাজধানীতে প্রতিবছর ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হয় পয়লা বৈশাখ উদযাপন। এবার তা ভিন্নমাত্রা পেয়েছে, কারণ এই বটমূলের আয়োজন পঞ্চাশ বছরে পা রেখেছে। এটা জাতির জীবনে যা এক প্রেরণাসঞ্চারি ঘটনা...
নববর্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হাতিরঝিলের দুই স্থাপনা

নববর্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হাতিরঝিলের দুই স্থাপনা

জাতীয়, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ দুটি স্থাপনার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। বর্তমান সরকার জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে। তবে তিনি এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপনা দুটির বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু...
পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা  প্রতিবেদক : বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী পহেলা বৈশাখ-১৪২৪ (১৪ এপ্রিল) রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে।রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশেপাশের এলাকায়  জনসমাগমকে কেন্দ্র করে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা  হতে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত  ঢাবি ক্যাম্পাস এলাকায় ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। ১৪ এপ্রিল  ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা বজায় থাকবে। যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ১. বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসি...
১৪৪ ধারা চলছে ১ কি:মি: এলাকায়,আতিয়া মহলে থেমে থেমে বিস্ফোরণ-গুলি, আইএস এর দায় স্বীকার

১৪৪ ধারা চলছে ১ কি:মি: এলাকায়,আতিয়া মহলে থেমে থেমে বিস্ফোরণ-গুলি, আইএস এর দায় স্বীকার

জাতীয়, সারা-দেশ, স্লাইড
সিলেট মহানগনীর দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তারা ভবনটির সামনে অবস্থান নেন। এরপর সকাল ৮টা থেকে সেখান থেকে থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গোলাগুলির এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে আতিয়া মহলের সামনে একটি দেয়ালের একাংশ ধসে পড়েছে। এখন জঙ্গিরা ভনটির তিনতলায় অবস্থান নিয়েছে বলে অভিযানকারীরা ধারণা করছেন। এদিকে, সিএমপির পক্ষ থেকে আতিয়া মহলের এক বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিরিয়া জানান, শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের চতুর্দিকে রোববার সকাল ৭টা থেকে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, ‘ওই এলাকার মধ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া ক...
অপারেশন সার্চ লাইটের নামে পরিকল্পিত গণহত্যা

অপারেশন সার্চ লাইটের নামে পরিকল্পিত গণহত্যা

জাতীয়, স্লাইড
খবরিকা প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতটি ইতিহাসে এক কালো অধ্যায়। ওই রাতে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। অপারেশন সার্চ লাইটের নামে তারা মেতে ওঠে পরিকল্পিত গণহত্যায়। পাকিস্তানি শাসকদের ধারণা ছিলো কিছু মানুষকে হত্যা করলে বাঙালি জাতি ভয় পেয়ে যাবে। কিন্তু ভয় নয়, এই রাতেই শুরু হয় বাঙালি জাতির প্রতিরোধ। পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালালে ইপিআর সদস্যরা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে না পেরে শহীদ হন। এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। এর আগে ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করে। মুক্তিযুদ্ধ আর ইতিহাসের গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান সংবাদ মাধ্যমকে জানান, বাঙালির ওপর ‘অপারেশন সার্চ লাইট’ নামের ঐ নিধনযজ্ঞের পরিকল্পনা হয়েছিল একাত্তরের মার্চের শুরুতেই, জুলফিকার আলী ভুট্টোর বা...