Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

বারইয়াহাটে ইউসামের মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

বারইয়াহাটে ইউসামের মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ, স্লাইড
প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম) এর উদ্যোগে বারৈয়ারহাট কিন্ডারগার্ডেন ও হাইস্কুলে অনুষ্ঠিত হয় মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসামের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজু এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ। গ্রাম্য অঞ্চলের শিক্ষার্থীরা শহরের ছাত্রছাত্রীদের তুলনায় অনেক পিছিয়ে, পড়াশুনারর মান ও অনেক অনুন্নত। বিশ্ববিদ্যালয় পড়ার চিন্তা তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীর জ্ঞান শুণ্যের কোটায়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার তুমুল প্রতিযোগিতার চিত্র তাদের কাছে তুলে ধরার...
মীরসরাই উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত, রুবেল সভাপতি ফরহাদ সেক্রেটারী

মীরসরাই উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত, রুবেল সভাপতি ফরহাদ সেক্রেটারী

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা গতকাল শুক্রবার ( ১২ মে) মীরসরাই উপজেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষনা করে। ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাহিদুল আফছার জুয়েল ও সাধারন সম্পাদক মনিরুল আলম জনি স্বাক্ষরিত উক্ত কমিটি যথাক্রমে সভাপতি সরোয়ার হোসেন রুবেল । সিনিয়র সহ সহ সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সহ সভাপতি হোসাইন মোহাম্মদ মাসুম। সাধারন সম্পাদক ফরহাদ হোসাইন। যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন মাসুদ, নুর উদ্দিন রাজু, মোমিন উদ্দিন রাসেল, আনোয়ার হোসেন, নওশাদ আলম। সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। নব ঘোষিত উক্ত কমিটিকে সহযোগিতা করার জন্য উত্তর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ উপজেলার সকল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতা করা আহ্বান জানানো হয়।...
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

জাতীয়, স্লাইড
খবরিকা  প্রতিবেদক : বছর ঘুরে আবারো বিশ্ব মুসলিম উম্মাহর সামনে হাজির হয়েছে পবিত্র শবে বরাত তথা সৌভাগ্যের রজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিই শবে বরাত। সে হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতই হচ্ছে পবিত্র শবে বরাত। মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ পবিত্র রজনীর মধ্যে শবে বরাত একটি। শবে বরাত মূলত ফারসি শব্দ। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। শবে বরাত অর্থ সৌভাগ্যের রাত। বিশ্ব মুসলিম উম্মাহ একে মযাদাপূর্ণ সৌভাগ্যের রজনী হিসেবে মনে করে। এ রাতে নির্ঘুম থেকে একাগ্রচিত্তে এবাদত বন্দেগি করে, যাতে মহান আল্লাহ ও তার প্রিয় নবীর (সা.) সন্তুষ্টি অর্জন করা যায়। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। আগামী এক বছরের জন্য তিনি বান্দার রিজিক বণ্টন করেন। এই শবে বরাতকে লাইলাতুল বরাতও বলা হয়। মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত এই রাতে সারা ব...

আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা

জাতীয়, স্লাইড
  খবরিকা  নিউজ,ডেস্ক :  দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরও দেশটি থেকে আসা রেমিট্যান্স প্রবাহ থেমে যায়নি। মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশি শ্রমিকরা বিভিন্ন উপায়ে মালিকদের কাছ থেকে ভিসা সংগ্রহ করে দেশটিতে কাজ করে যাচ্ছেন। যা রেমিট্যান্স প্রবাহের গতি অব্যাহত রেখেছে। জানা গেছে, বাংলাদেশিদের কাজ করার এ আকুলতার সুযোগ নিয়ে ‘ভিসা ব্যবসা’ খুলে বসেছেন কিছু মালিক। তাদের কারণে প্রতারিত হয়ে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক হতভাগ্য বাংলাদেশি। মালিকের মাধ্যমে প্রতারিত হয়ে ভিসা সংকটে পড়ে কারাভোগের পর দেশে ফেরা শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কারাগারে জেল খেটে গত ২৩ এপ্রিল দেশে ফেরেন ৫৭ বাংলাদেশি। তাদের একজন মঞ্জুর আহম্মদ। জাগো নিউজের কাছে তার দেয়া বর্ণনায় উঠে আসে হতভাগ্য বাংলাদেশি...
মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

মীরসরাইতে নামের অদ্যাক্ষর পাল্টে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে ওয়ারেন্টভুক্ত প্রতারক আটক

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন এর পূর্বমায়ানী গ্রাম থেকে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছেরাজুল ইসলাম ভূঞা (৭৪)কে আটক করেছে পুলিশ। নামের আদ্যক্ষর পাল্টে মৃত ভাই সেজে সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টার দায়ে ডিপি পুলিশের তদন্ত প্রেক্ষিতে আদালতের নির্দেশে আটক হয় উক্ত ব্যক্তি। মীরসরাই থানার এএসআই মনির উদ্দিন জানান ধৃত প্রতারক জনাব ছেরাজুল ইসলাম এর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ছিল তাই গতকাল মঙ্গলবার ( ৯ মে) রাত প্রায় ১২টায় তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। স্থানীয় ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী জানান উক্ত প্রতারক ছেরাজুল ইসলাম তার অপর ভাই সিরাজুল ইসলাম এর মৃত্যুর পর ইতিমধ্যে নিজের ভোটার আইডি ও জন্মনিবন্ধনকে মৃত ভাইয়ের নামে ভূয়া পরিচয় পত্র তৈরী করে ভাইয়ের পরিবারের বিভিন্ন সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছিল। মৃত ভাই সিরাজুল ইসলাম এর প্রথম অক্ষর এর স্থানে নিজের ছেরাজুল ইস...
যেভাবে করা যাবে এসএসসির ফল পুনঃনিরীক্ষা

যেভাবে করা যাবে এসএসসির ফল পুনঃনিরীক্ষা

জাতীয়, স্লাইড
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ৫ থেকে ১১ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার জানিয়েছেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে; এরপর ফের স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখতে হবে; এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়...
মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

জাতীয়, সারা-দেশ, স্লাইড
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩১তম বার্ষিকী আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাঁদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিন। বাংলাদেশেও আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ।’ বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে শ্রমিকদ...
মীরসরাই প্রেস ক্লাবের মতবিনিময় সভা :  মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে  প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

মীরসরাই প্রেস ক্লাবের মতবিনিময় সভা : মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

জনপদ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
॥ খবরিকা রিপোর্ট ॥ মীরসরাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক সভা শুক্রবার ( ২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক রাজীব মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংস্কৃতিক শরিফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন নির্বাহী সদস্য সানেয়ারুল ইসলাম রনি, রেজা তানভীর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, কিছু সাংবাদিক নামধারী মীরসরাই প্রেস ক্লাবকে জড়িয়ে তাদের নিজস্ব ও ফেইক ফেসবুক আইডি এবং ভূঁইফোড় অনলাইন দৈনিকে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। মীরসরাই প্রেস ক্লাব মনে করে এটি হীনমন্যতার বহিপ্রকাশ। মীরসরাই প্রেস ক্লাব গনতান্ত্রিক প্...