Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

আব্দুল জব্বারকে হাজার সালাম

আব্দুল জব্বারকে হাজার সালাম

জাতীয়, স্লাইড
ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া…’ নীল দরিয়া ছেড়ে দিয়েছে তাকে। চলে গেলেন বাংলাদেশের কালজয়ী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। জীবন্ত কিংবদন্তি আব্দুল জব্বার বুধবার সকালে বঙ্গুবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন কণ্ঠসৈনিক আব্দুল জব্বার। স্বাধীনতা যুদ্ধের সময় এই কেন্দ্র থেকে তার গাওয়া ‘জয় বাংলা, বাংলার জয়…’, ‘সালাম সালাম হাজার সালাম…’ মুক্তিযোদ্ধাদের অণুপ্রেরণা জুগিয়েছে। এসব গান এখনো বাংলাদেশের মানুষের প্রাণের গান। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিতে চির অম্লান থাকবে তার গাওয়া গান। লাল-সবুজের মাঝে আব্দুল জব্বার রবেন চির অমর। সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় রয়েছে মহান শিল্পী আব্দুল জব্বারের গাওয়া তিনটি গান- তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়…, সালাম সালাম হ...

ঈদের আগে ঝাঁজ কমছে পেঁয়াজ-রসুনে

অর্থ-বাণিজ্য, জাতীয়, স্লাইড
দুই সপ্তাহে দ্বিগুণ হওয়া পেঁয়াজের দাম ঈদের আগে কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। একই সঙ্গে কমেছে রসুনের দামও। তবে গত কয়েকদিনের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে আদা ও সব ধরনের মসলা। বুধবার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মুগদা, খিলগাঁও, মতিঝিল এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।  জানা গেছে, খুচরা বাজারে পেঁয়াজের দম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। যা গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। চলতি মাসের (আগস্ট) শুরুর দিকে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে ৬৫-৭০ টাকায় বিক্রি হয়। দেশি ও আমদানি করা পেঁয়াজের দামও বাড়ে সমানতালে। সাধারণ জনগণ এ নিয়ে ক্ষোভ প্রকাশ...
প্রতি বর্গফুট চামড়া গরুর ৫০, খাসির ২০ টাকা নির্ধারণ

প্রতি বর্গফুট চামড়া গরুর ৫০, খাসির ২০ টাকা নির্ধারণ

জাতীয়, স্লাইড
ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই দাম ঘোষণা করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এবার চামড়ার দাম গতবারের মতো রেখেছি। চামড়া শিল্প সাভারে স্থানান্তরের পর এমনিতে মালিকরা চাপে রয়েছেন। এ কারণের ভারতে বা অন্য দেশে দাম একটু বেশি হলেও আমরা গতবারের মতো রেখেছি। ঢাকা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল আলম অনুষ্ঠানে বলেন, ভারতে চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশপাশের বিভিন্ন ব্রিজ ও ফেরিঘাটে নজরদারি বাড়ানোর পরামর্শ দিলে মন্ত্রী বৈঠকে উপস্থিত পুলিশ প্রতিনি...
কোরবানি না করে অর্থ বন্যাদুর্গতের সহায়তায় দিবেন সানী-মৌসুমী

কোরবানি না করে অর্থ বন্যাদুর্গতের সহায়তায় দিবেন সানী-মৌসুমী

জাতীয়, বিশেষখবর, স্লাইড
দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা আহত করেছে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী- মৌসুমীকে। তাইতো পর্দার নায়ক-নায়িকা বন্যা দুর্গতদের সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বন্যাদুর্গতের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেন, এবার আমরা কোরবানি করবনা। কোরবানীর জন্য রাখা ১ লক্ষ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী। সানী বলেন, কোরবানি হল ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। কোরবানীতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না। সানী বন্যাদুর্গতের সহায়তার জন্য অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানান। এজন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন।আর এই উদ্যোগ নিয়ে কোন ধরনের রাজনীতি না করতেও তিনি সকলের প্রতি অনু...
সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, লোকশানের আশঙ্কা খামারিদের

সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, লোকশানের আশঙ্কা খামারিদের

জাতীয়, স্লাইড
কোরবানির ঈদ উপলক্ষে বেনাপুল সীমান্তের অন্তত সাতটি পয়েন্ট দিয়ে ভারতীয় গরু ঢুকছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশীয় খামারি ও ব্যবসায়ীরা লোকশানে পড়বে বলে অভিযোগ উঠেছে। বেনাপোল সীমান্তের রুদ্রপুর, পুটখালী, গোগা ও দৌলতপুরসহ সাতটি সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকছে বলে জানা গেছে। সীমান্তে কড়াকড়িতে গত ৪ বছর প্রায় বন্ধ ছিল গরু আসা। এই সুযোগে চাহিদা মেটাতে শার্শা বেনাপোলে গড়ে ওঠে দুই হাজারেরও বেশি পশুর খামার। কিন্তু আবারও ভারতীয় গরু আসতে শুরু করায় লোকসানের আশঙ্কায় পড়েছেন খামারিরা। খামারিদের অভিযোগ, ভারত থেকে গরু ঢুকলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্থ হয়। তবে কয়েক বছর ধরে ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় দেশে গবাদিপশু পালন আগের চেয়ে বেড়েছে বলে জানান খামারি ও কৃষকরা। রাজস্ব কর্মকর্তাদের হিসেব অনুযায়ী গত ৪০দিনে এসেছে প্রায় ৯ হাজার পশু। গরু বাবদ সরকার ৩০ লাখ টাকা রাজস্ব পেলেও ভারতে পাচার হয়ে গেছে দেড়শো কো...
ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
খবরিকা ডেক্সঃ সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা। সারাদেশে বন্যায় এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। এছাড়া ঢাকাসহ আরও ৯টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের দুর্ভোগ ও রোগবালাই। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের পানির সঙ্কট দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম ও দিনাজপুরের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশের ছোট-বড় ২৭টি নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বাঁধ, উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। এর মধ্যে খাদ্য সঙ্কটে পড়েছেন বানভাসীরা। অনেকের ঘরে খাবার থাকলেও তা রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না তারা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি উজ...
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ২০ আগস্ট

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ২০ আগস্ট

জাতীয়, স্লাইড
খবরিকা ডেক্স: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট (রোববার)। বৃহস্পতিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ দিন ধার্য করেন। মামলায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৮ জনের সাক্ষ্যগ্রহণসহ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হলো।  মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের কোটালীপাড়া সফর উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় একটি শক্তিশালী বোমা পাওয়া যায়। পরে সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন একটি মামলা করেন। ২০০১ সালের ৮ ...
বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে, এই সরকারের অধিনেই নির্বাচনে আসতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে, এই সরকারের অধিনেই নির্বাচনে আসতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: (৫ আগষ্ট) শনিবার সকাল ১০ টায় মীরসরাই উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়ন ও শান্তির একমাত্র প্রতীক। আজ মীরসরাই উপজেলা সহ দেশের উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবার সকল কৃতিত্ব তাঁরই। তিনি বলেন দেশের সংবিধান মোতাবেক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সকল দলকে এই সরকারের অধিনের নির্বাচনে অংশগ্রহন করতে হবে। তিনি আরো বলেন মিরসরাই উপজেলায় স্থাপিত অর্থনৈতিক জোনে ইতিমধ্যে ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মানের কাজ শুরু হয়েছে। দেশী বিদেশী বিনিয়োগকারীরা এখানে আসতে শুরু করেছে। এমন একদিন আসবে এই অঞ্চলের মানুষ আর কেউ বেকার থাকবে না। দেশের বৃহত্তর ব্যস্ততম বানিজ্যিক জোন হয়ে উঠবে এই মিরস...