ইসি’র সংলাপ শুরু কাল সুশীল সমাজের ৫৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের সাথে আগামীকাল ৩১ জুলাই থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার সকাল পৌনে ১১টায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদী নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কমিশন সংলাপে বসবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, সংলাপে কমিশন প্রণীত নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, পর্যবেক্ষক, নারী নেত্রীসহ প্রধান অংশীজনদের মতামত নেয়া হবে। তাদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন তার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।
তিনি বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা বা কার্যপত্র তৈরি করা হয়েছে।
সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা স...







