Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

মস্তিষ্কে রক্তক্ষরণই ইউসুফের মৃত্যুর কারণ

মস্তিষ্কে রক্তক্ষরণই ইউসুফের মৃত্যুর কারণ

জাতীয়, সংবাদ শিরোনাম
  একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার, জামায়াত নেতা এ.কে.এম ইউসুফ মারা গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করেন একেএম ইউসুফ। ওই সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুহাজার তেরোর বারোই মে তাকে আটক করে র‌্যাব। খুলনায় সাতশ জনকে হত্যাসহ ১৩টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই। মামলাটির শেষ পর্যায়ে এসে, কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার...
দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলা

দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলা

জাতীয়
আজ রবিবার মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে মামলা করেছে বসুন্ধরা গ্রুপ। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলায় পত্রিকাটির মালিক নুরুল ইসলাম বাবুল, সম্পাদক সালমা ইসলাম, তাদের ছেলে শামীম ইসলাম ও নির্বাহী সম্পাদক সাইফুল আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় মোট চারজনকে সাক্ষী করা হয়েছে। মামলায় বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর নুরুল ইসলাম বাবুল, সালমা ইসলাম ও তাঁদের ছেলে মো. শামীম ইসলামের মালিকানাধীন দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠার চার নম্বর কলামে 'বসুন্ধরা হাতিয়ে নিয়েছে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি : মন্ত্রী, সচিবের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ : দ্রুত তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা'- এই শিরোনামে একটি চরম মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। একইভাবে গত ...
বরিশালে জাপা’র সাবেক নেতাকে হত্যা

বরিশালে জাপা’র সাবেক নেতাকে হত্যা

জাতীয়, সারা-দেশ
নিখোঁজের ৫ দিন পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সহসভাপতি কামাল হোসেন তালুকদার (৫৮)-এর লাশ সন্ধ্যানদীর চতলবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। বিকাল ৩টায় শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত ২রা ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কামাল হোসেন তালুকদার। তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেনের বড় ভাই। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে দাবি পরিবারের। নিহত কামাল হোসেন তালুকদারের ছেলে মো. রাসেল তালুকদার জানান, ২রা ফেব্রুয়ারি পূর্ব রহমতপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন কামাল হোসেন তালুকদার। মোটরসাইকেলটি তিনি উপজেলার রহমতপুরে মোটর মেকানিক মিন্টুর দোকানে মেরামত করতে দেন। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় ...
তেল আমদানিতে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

তেল আমদানিতে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

জাতীয়, বিশেষখবর
  তেল আমদানিতে এ বছর বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। গত বছর যে সুদে তারা ঋণ দিয়েছিল এবার তার থেকে সুদের হার কম। গতকাল এ খবর দিয়েছে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার। এতে বলা হয়, যে সব দেশ বাংলাদেশের প্রধান তেল আমদানিকারক তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। এই তেল আমদানি করতে এ বছর আইডিবি শতকরা ৪ দশমিক ৫০ হারে ঋণ দিচ্ছে। গত বছর এ হার ছিল ৪ দশমিক ৬৫ ভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। জ্বালানিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৫৫ লাখ টন তেল আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু এ বছর তা বেড়ে ৫৭ লাখ টন হতে পারে। তেল আমদানি করতে বাংলাদেশকে গত বছর ২২০ কোটি ডলার ঋণ দিয়েছিল আইডিবি। বাংলাদেশ যেসব সংস্থার কাছ থেকে তেল কিনে থাকে তার মধ্যে রয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন, মালয়েশিয়ার পেট্রোনাস, এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি, ফি...
তাজরিনের এমডি ও চেয়ারম্যানের আত্মসমর্পণ

তাজরিনের এমডি ও চেয়ারম্যানের আত্মসমর্পণ

জাতীয়, বিশেষখবর
  আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তার আত্মসমর্পণ করেছেন। দেলোয়ার দম্পতি রোববার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। ঢাকার হাকিম আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। তাদের পক্ষে আদালতে শুনানি করবেন এটিএম গোলাম গাউস। এর দেড় মাস আগে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডের ঘটনায় ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসাবে অভিযোগ পত্র দেয়া হয় তাদের বিরুদ্ধে।...
যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যে কোন হুমকি মোকাবিলায় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গত ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। তিনি সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।’...
খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়, স্লাইড
বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহী। আজ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।...
নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে: বি চৌধুরী

নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে: বি চৌধুরী

জাতীয়
৫ জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে। এতে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে তা একটি বিচিত্র মন্ত্রিসভা। সরকারের প্রযোজনায় বিরোধী দল গঠন করা হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। এটাও একটি বিচিত্র বিরোধী দল। শনিবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক কাগমারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।রাজপথে বিরোধী দলকে দাঁড়াতে না দেয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না বলে উল্লেখ করে বি চৌধুরী বলেন, মওলানা ভাসানী থাকলে তিনি এর প্রতিবাদ করতেন। তিনি বলেন, সরকারকে জনগণের অনুভূতি বুঝতে হবে। ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্র সম্মত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন দেওয়া হোক। যা হবে জনবান্ধব নির্বাচন। নইলে দেশ চরম সঙ্কটে পড়বে।বিরোধী দলের উদ্দেশে বি চৌধুরী ...