Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

বিদ্যুৎখাতে ২৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

বিদ্যুৎখাতে ২৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

জাতীয়, স্লাইড
দেশের বিদ্যুৎখাতের উন্নয়নে ২ হাজার ৪৮০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির আবাসিক মিশনের অফিসার ইনচার্জ স্টিফেন এ্যাকল্যান্ড স্বাক্ষর করেছেন। পাওয়ার সিস্টেম এঙপানসন এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রোগামেমর দ্বিতীয় অংশ বাস্তবায়নে এ সহায়তা ব্যয় করা হবে।এ প্রকল্পে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে এডিবি দেবে প্রায় ২ হাজার ৪৮০ কোটি, আইডিবি ১ হাজার ৭৬০ কোটি, ফ্রান্সের এএফডি প্রায় ১ হাজার কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও সরকারের নিজস্ব তহবিল যোগান দেয়া হবে।এডিবি সূত্র জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য বাংলাদেশের বিদ্যুৎখাতে সঞ্চালন এবং বিতরণ সক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচির আওতায় চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।...
রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার ও  রাজশাহীর মতিহার থানার ওসিকে এ আইনী নোটিশ পাঠানো হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। ওই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।...
উপজেলা নির্বাচনে ৫ দিন সেনা মোতায়েন থাকবে

উপজেলা নির্বাচনে ৫ দিন সেনা মোতায়েন থাকবে

জাতীয়, বিশেষখবর
উপজেলা নির্বাচনের আগে পরে মিলিয়ে পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে কোন সহিংসতার আশঙ্কা নেই। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারাও এমনই প্রতিবেদন দিয়েছেন। উপজেলা নির্বাচনের আগে পরে মিলিয়ে পাঁচ দিন সেনা মোতায়েন থাকবে। শাহনেওয়াজ বলেন, তিন ধাপে উপজেলা নির্বাচনের তফসিলের পর এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের আলামত পাওয়া যায়নি। আশা করছি, সামনের দিনগুলোও ভালো হবে। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানান কমিশনার। মো. শাহনেওয়াজ বলেন, বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জেলা প্রশাসক ও প...
মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন খালেদা জিয়া

মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন খালেদা জিয়া

জাতীয়
  ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। বৈঠকে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।সভায় সদস্যসচিব আব্দুস সালামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক এসএ খালেক, এম এ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবীউল্লাহ নবী, আব্দুল আলিম নকী, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব উপস্থিত রয়েছেন। এ ছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, মীর আশরাফ আজম, এ জি এম সামসুল হক, আরিফুল ইসলাম, আফাজ উদ্দীন,  মনি বে...
দ্রুত সংলাপ ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

দ্রুত সংলাপ ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

জাতীয়, বিশেষখবর
  বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপ এবং যতদ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পূর্ণব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ই জানুয়ারি  বিবৃতিতে যে অবস্থান প্রকাশিত হয়েছিল তা অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।ঢাকায় আমেরিকান সেন্টারে আজ সকালে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর নতুন মিশন প্রধান জ্যানিনা জ্যারুজেলস্কির পরিচয় করে দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএসএইডের নতুন মিশন প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দরিদ্র মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে নীতির কোন পরিবর্তন হবে না। ইউএসএইডের সাম্প্রতিক জরিপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিপটি স্ন্যাপশট ছিল। এ জরিপে প্রধান রাজনৈতিক দলগুলোর...
ফিরোজের সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে রুল জারি

ফিরোজের সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে রুল জারি

জাতীয়, বিশেষখবর
ঋণখেলাপির অভিযোগে সরকার দলীয় চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সদস্য পদ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ পটুয়াখালী বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটে ঋণ খেলাপি হওয়ার পরও আ স ম ফিরোজ কিভাবে সংসদ সদস্য থাকতে পারেন তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।প্রসঙ্গত, অতি সম্প্রতি নিজ সংসদীয় এলাকায় দেয়া গণসংবর্ধনায় বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে চিফ হুইপ আ স ম ফিরোজকে ক্রেস্ট দেয়া হলে তিনি তা না দিয়ে তাকে ক্যাশ টাকা উপঢৌকন দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। তিনি বলেন, ক্রেস্ট নয়, নির্বাচন করতে হলে অনেক ল...
জিএসপি ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

জিএসপি ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পাশাপাশি জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসাতেই উভয় দেশে যাতায়াত করতে পারবেন। তারা ৩০ দিন পর্যন্ত দিই দেশে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস...
মঞ্জুর হত্যা মামলার রায় হয়নি, ফের শুনানি ২৭ ফেব্রুয়ারি

মঞ্জুর হত্যা মামলার রায় হয়নি, ফের শুনানি ২৭ ফেব্রুয়ারি

জাতীয়, স্লাইড
মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণা হয়নি। আজ সোমবার মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য থাকলেও তা প্রত্যাহার করে অধিকতর শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।রায় ঘোষণার ধার্য তারিখ অনুযায়ী আদালতে হাজির ছিলেন এ মামলার প্রধান আসামি সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সকাল পৌনে ১১টার দিকে তিনি বিশেষ আদালতে আসেন। মামলার বিচারক হোসনে আরা আকতার এর স্থলে নতুন বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ হাসান মাহমুদ ফিরোজ।মামলার প্রধান আসামি জাপা চেয়ারম্যন এইচ এম এরশাদ আদালতে উপস্থিত হওয়ায় নতুন বিচারক হাসান মাহমুদ ফিরোজ প্রাথমিক শুনানি শেষে রায় ঘোষণার তারিখ প্রত্যাহারের আদেশ ও অধিকতর শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।গত ২২ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার শুনানি শেষে বিচারক হো...