আল-জাওয়াহিরির অডিও বার্তার সঙ্গে হেফাজতের সম্পর্ক নেই’
ইউটিউবসহ কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্রে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির নামে প্রচারিত অডিও বার্তার সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান।যৌথ বিবৃতিতে বলা হয়, আইমান আল-জাওয়াহিরি আল-কায়েদা নেতা। জাওয়াহিরি বা আল-কায়েদা সংগঠনটি সাম্রাজ্যবাদী শক্তির সৃষ্টি। কে বা কারা কোন উদ্দেশে এই অডিও বার্তা প্রচার করছে, তা হেফাজতের জানা নেই। অডিও বার্তাটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ মুসলমানদের বিরুদ্ধে নতুন আরেক ষড়যন্ত্র হতে পারে।বিবৃতিতে আল্লামা শফী ও বাবুনগরী জানান, হেফাজতে ইসলাম ইমান-আকিদার সুরক্ষা, ইসলাম অবমাননা রোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অরাজনৈতিক অবস্থানে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ১৩ দফার আন্দোলন করে যাচ্ছে। শাপলা চত্বরের ...







