Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

জাতীয়, বিশেষখবর
দ্রুত বিচার আইন ২০১৪ এর কার্যকারিতা বাড়লো আরও পাঁচ বছর। ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনের কার্যকারিতা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) আইন ২০১৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে জনস্বার্থে এ আইনের মেয়াদ বাড়ানো দরকার। এজন্য তারা এর মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু মন্ত্রিসভা মনে করে  মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। তাই ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে।এদিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলো...
শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণের বার আটক

শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণের বার আটক

জাতীয়
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালালের গ্রিন চ্যানেলে এই স্বর্ণের চালানটি আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে আসে। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মোরশেদ নামের এক যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা।...
সোমবার মাঠে নামছে সেনাবাহিনী

সোমবার মাঠে নামছে সেনাবাহিনী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রথম দফার ৯৭টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ১৯ ফেব্রয়ারি। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার মাঠে নামছে সেনাবাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। প্রথম দফা উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে ৫টি উপজেলায় এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। গত ১৯ জানুযারি প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি, বাছাই শেষ হয় ২৭ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ছিল ৩ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগের দুই দিন এবং নির্বাচনের পরের দুই দিন ও নির্বাচনের দিনসহ মোট ৫ দিন সেনাবাহিন...
বসন্তের শুরুতে রাজধানীতে দিনভর বৃষ্টি

বসন্তের শুরুতে রাজধানীতে দিনভর বৃষ্টি

জাতীয়, বিশেষখবর
বসন্তের শুরুতেই আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। শনিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। রোববার ভোরে হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাস শুরু হয়। দিনে কিছুক্ষনের জন্য সুর্য দেখা গেলেও বিকেল থেকে আবার ঝিরি ঝিরি বৃষ্টিতে ঠান্ডার প্রকোপ বেড়েছে।হঠাৎ বৃষ্টির কারনে অফিসগামী লোকজন ছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশী কষ্ট হয়েছে বইমেলায় দর্শনার্থীদের। বৃষ্টির কারনে রোববার বইমেলায় দর্শনার্থী ছিল না বললেই চলে। নগরীর বিভিন্ন রাস্তাঘাট কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সুযাগে রিক্সাওয়ালাদের দেৌরাত্ম বেড়েছে। আবহাওয়ার অধিদফতর জানায়, রোববার সকালে রাজধানীতে বাতাসের বেগ ছিল প্রবল ও শীতল। শনিবার বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন হয়ে তীব্র শীতল বইতে শুরু করে। তবে রাজধানীতে এই বৃষ্টি  রাতে কিছুটা বাড়তে পারে।তবে শীতের শেষভাগের বৃষ্টি শীত কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শীতের বিদায় বেলা...
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সোমবার শোক

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সোমবার শোক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ৭ স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক প্রকাশ করবে সোমবার। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে তার অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এসেম্বলিতে এই শোক প্রকাশ করা হবে।এদিকে যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শার্শা উপজেলায় সব বিদ্যালয়ে রোববার ছুটি চলছে। ওড়ানো হয়েছে কালো পতাকা। এ ছাড়া পৌরসভায় ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। রাত ২টার দিকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রো...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রশ্নে হাইকোর্টের রুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রশ্নে হাইকোর্টের রুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা কেন অবৈধ নয়- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদলাত। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।গত বছরের ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম সুপ্রিম কোর্টে রিট আবেদনটি করেন। রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম,  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনি জেনারেল মো. আল আমীন সরকার।গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত...
সাবেক পূর্তপ্রতিমন্ত্রী মান্নানকে দুদকে তলব

সাবেক পূর্তপ্রতিমন্ত্রী মান্নানকে দুদকে তলব

জাতীয়, স্লাইড
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় দেওয়া সম্পদ বিররণীতে অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য তাকে চিঠি দিয়েছে কমিশন।রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের উপ-পরিচালক নাছির উদ্দিন তাকে এ চিঠি দেন বলে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।দুদক সূত্র জানায়, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ ও মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এডভোকেট আব্দুল মান্নান। তিনি বিগত মহাজোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাবস্থায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। পাঁচ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত পাঁচ বছরের ব্যবধানে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে ত...
পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয় : যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয় : যোগাযোগমন্ত্রী

জাতীয়
পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন সত্য হতে চলেছে। চলতি বছরের জুনে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মুল পদ্মা সেতু ও জুলাইয়ে সাত হাজার কোটি নদী শাসনের কাজ শুরু হবে।" আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরচর পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।যোগাযোগমন্ত্রী বলেন, জুন মাসের মধ্যে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মূল পদ্মা সেতুর কাজ ও জুলাইয়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কাজ শুরু হবে। নদী শাসনের কাজে বিশ্বব্যাংকের যাচাইকৃত যে পাঁচটি কম্পানি দরপত্র ক্রয় করেছিল। সেগুলোই অংশ নিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি এরাই কারিগরি সহায়তা দিবেন। এরপর যাচাই বাছাই শেষ হয়ে আশা করছি জুলাইয়ের মধ্যে নদী শাসনের কাজ শুরু হবে। এ সময় মন্ত্রী পদ্মা সেতুর অগ্রগতির তথ্য তুলে ধরেন।...