Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাউয়ুমসহ নেতাকর্মীরা।গত বছরের ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করেছিল র‌্যাব। এরপর তাকে পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরানোর ঘটনায় শাহবাগ ও রমনা থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৯ মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় খোকা কারাগার থেকে মুক্তি পেলেন।...
বসুন্ধরার বিরুদ্ধে যমুনা গ্রুপের ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

বসুন্ধরার বিরুদ্ধে যমুনা গ্রুপের ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের মামলা করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ মামলাটি করা হয়। ২০ মার্চ এ মামলার সমন জারির দিন ধার্য করা হয়েছে।হান্টার নিয়ে দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক বাংলাদেশে প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রচারের অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।...
উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে।তিনি বলেন, সরকার যে আচরণ করছে তাতে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না। এ নির্বাচনে পুলিশ র‌্যাব দিয়ে বিরোধীদলের প্রার্থী সমর্থকদের বাসায় অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পেইন করতে দিচ্ছে না। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন হলে ১...
সংবাদপত্রকে শিল্প ঘোষণা করলেন শিল্পমন্ত্রী

সংবাদপত্রকে শিল্প ঘোষণা করলেন শিল্পমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুরে শিল্পমন্ত্রণালয়ে সংবাদপত্রের মালিকদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।শিল্পমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই সংবাদ যেন দেশের স্বার্থে হয়, দলীয় স্বার্থে নয়। আর আজকের এ ঘোষণার মধ্য দিয়ে সংবাদপত্র মালিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত যাতে নেতিবাচক খবরের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাগুলোও খবরে উঠে আসে।সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা সংবাদপত্রের মালিকরা শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন , সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার মধ্য দিয়ে  দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এটাকে শিল্প হিসেবে ঘোষণার ফলে সংবাদপত্রের যেসব সমস্যা ছিল তা থেকে বের হয়ে আসার সুযোগ তৈরি হলো। মালিক ও সংবাদকর্...
৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

৭ এপ্রিল কানাডায় পদ্মা সেতুর দুর্নীতি মামলার বিচার শুরু হচ্ছে

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আগামী ৭ এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হচ্ছে। মামলার সাক্ষী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে দুবার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সে সব দেয়া হয়নি। পরবর্তীতে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে।এর আগে পদ্মা সেতুর ঠিকাদারি কাজ পাইয়ে দিতে ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর আরসিএমপি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালস (৪৬), রমেশ শাহ (৬২), ...
সচিবালয় গেটে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

সচিবালয় গেটে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

জাতীয়
ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের দাবিতে এবার সচিবালয়ের আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। সোমবার চাষীদের ক্ষতিপূরনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান গ্রহণ করে।জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে সমাবেশে আলু চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, আলুভিত্তিক শিল্প কারখানা নির্মাণ, সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ ফসলের লাভজনক দামের দাবি জানানো হয়।কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সভাপতি নুরুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, কষ্ট করে কৃষক আলু চাষ করেন। কিন্তু লাভ দূরের কথা আলুর উৎপাদন খরচই কৃষকরা পান না। এবছর আগাম আলুসহ শাকসবজি কৃষক পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেশে বর্তমান...
বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ইলেক্ট্রনিক মিডিয়ায় ইংরেজী সংবাদ ছাড়া সব অনুষ্ঠান বিজ্ঞাপন, সাইনবোর্ড, নেমপ্লেট, গাড়ির নম্বর ও বিলবোর্ড বাংলায় করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে দুতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। একইসাথে সর্বত্র কেন বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।আদালাতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউুনস আলী আখন্দ।তিনি জানান, এক মাসের মধ্যে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের ...
আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

আল কায়েদার কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে সরকার : ফখরুল

জাতীয়, বিশেষখবর, স্লাইড
৫ জানুয়ারির নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হওয়ায় সরকার এখন তথাকথিত আল কায়েদার হুমকির কথা বলে মার্কিনীদের পক্ষে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনে গঠিত সরকার দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়ে বিরোধী দলকে দমনে জঙ্গী হুমকির নামে নতুন কৌশল অবলম্বন করেছে।  আল-কায়েদার হুমকি কথা বলে সরকার আমেরিকাকে কাছে টানার চেষ্টা করছে।সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। এসময় দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, অবাধ তথ্যপ্রযুক্তির যুগে বিরোধী দলের বিরুদ্ধে সরকার কিছু মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং কখনোই দেবে না। আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপির কোনো যোগসূ...