রোববার থেকে শুরু এসএসসি পরীক্ষা
২০১৪ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে শুরু অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ইতোমেধ্যে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এদিকে শনিবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কারণে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ পরীক্ষা শুরু হচ্ছে কাল ৯ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হবে ২০ মার্চ। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসস...







