মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই : যোগাযোগমন্ত্রী
নির্বাচনের আগে মনে হয়েছিল বিরোধী দলের আন্দোলনে বাংলাদেশের ওপর আকাশ ভেঙে পড়বে। কিন্তু নির্বাচন, সরকার গঠন, সংসদ অধিবেশন সব হয়েছে, বাংলাদেশের ওপর আকাশ ভেঙে পড়েনি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দেশি-বিদেশি সকল মহল সরকারকে সমর্থন জানিয়েছে। মানুষ এখন হরতাল-অবরোধের নামে সহিংসতা চায় না। নাশকতাকে দেশের মানুষ না বলেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। কাজিরবাজার সেতুর নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেতুর ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি পাঁচ ভাগও শিগগিরই শেষ হবে। পরে প্রধানমন্ত্রী নিজে সেতুর উদ্বোধন করবেন।যোগাযোগমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি তখন সেই প্রস্তাবে রাজি...






