সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিগত ২০১২-১৩ অর্থবছরে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং সার্কভুক্ত দুটি দেশের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের মো. শওকত হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তোফায়েল আহমেদ আরো বলেন, সার্কভুক্ত দেশসহ যে ১৪টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে তার মধ্যে চীনের সাথে ৫৮৪৯ দশমিক ০৯ ইউএস ডলার, ভারতের সাথে ৪২৩৮ দশমিক ২৪ ডলার, মালয়েশিয়ার সাথে ১৩৯৬ দশমিক ৫৮ ডলার, দক্ষিণ কোরিয়ার সাথে ১০৪৬ ডলার, ইন্দোনেশিয়ার সাথে ১০০২ দশমিক ৮৩ ডলার, সিঙ্গাপুরের সাথে ৯১৯ দশমিক ৮৯ ডলার, জাপানের সাথে ৪৩০ দশমিক ৬৩ ডলার, পাকিস্তানের সাথে ৪২০ দশমিক ০৯ ডলার, অস্ট্রেলিয়ার সাথে ৮ দশমিক ২৬ ডলার, ফিলিপাইনের সাথে শূন্য দশমিক ২২ ডলার, ভুটানের সাথে ২২ দশমিক ৮৮ ডলার, নেপালের সাথে ৪ দশমিক ২৯ ডলার, নিউজিল্যান্ডের সাথে ৫৩ দশমিক ৯১ ডলার ও শ্রীলঙ্...







