ট্যাক্সি ক্যাবের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে : যোগাযোগমন্ত্রী
জনগণ প্রত্যাহার করলে ট্যাক্সি ক্যাবের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো না।শুক্রবার বেলা ১১টায় রাজধানীর বনানীতে সেতুভবনসংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের খালি জায়গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, অতীতে যেসব ট্যাক্সি ক্যাব রাস্তায় নেমেছে তা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। যাত্রীদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন সেগুলোর দিকে তাকানোও যায় না।মন্ত্রী বলেন, যাত্রী সেবা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেসব শর্ত দিয়েছিলাম সেগুলো মেনে ট্যাক্সি ক্যাব আনতে কোনো কম্পানি আগ্রহ প্রকাশ করে না। পরে সেনা কল্যাণ ট্রাস্ট ও তমা পরিবহন জাপান থেকে মানসম্মত ৬৫০টি গাড়ি আমদানি করেছে।তবে আমদানিকৃত এসব গাড়ির সর্বনিম্ন...







