Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সমন্বয়ে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রাস্তায় নামছে ৬৫০টি নতুন ট্যাক্সিক্যাব। আগামী বৈশাখ মাস থেকে প্রথম অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এ ট্যাক্সিক্যাবগুলোর মধ্যে ৪৭টি গাড়ি রাজধানীর রাস্তায় নামানো হবে। বাকিগুলো জুনের মধ্যে নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ কার্যালয়ে ট্যাক্সিক্যাবগুলো পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া কোম্পানিগুলো সরকারের কাছে কিলোমিটার প্রতি ৬০ টাকা ভাড়া দাবি করেছে। কিন্তু সরকার তাদের প্রস্তাবিত ভাড়া কমিয়ে কিলোমিটার প্রতি ৩৪ টাকা ধার্য্য করে। তবে এর মধ্যে প্রথম দুই কিলোমিটারের ভাড়া পড়বে ১শ টাকা। তবে সরকারের নির্ধারিত এমন ভাড়াকে ‘গলাকাটা ভাড়া’ বলে দাবি করছেন অনেকেই। মন্ত্রী জান...
বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

জাতীয়, সংবাদ শিরোনাম
  প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান এ তথ্য জানিয়েছেন।সাইফুল হাসান বলেন,  সন্ধ্যা  সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুত গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।'   উৎস- কালেরকন্ঠ...
লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ

লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম
‘লাখো কণ্ঠে সোনারবাংলা’ জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব ইতিহাসেরও অংশ হলো ত্রিশ লাখ প্রাণ ও দুই লাখ সম্ভ্রম হারানোর বিনিময়ে পাওয়া সোনার বাংলা- আমাদেরই বাংলাদেশ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বুধবার বেলা ১১টা ১০মিনিটে দুই লাখ ৫৪ হাজার ৫৮১ জন মানুষের কন্ঠে একই সঙ্গে গাওয়া হলো প্রাণের জাতীয় সঙ্গীত ‘সোনারবাংলা”। এছাড়া প্যারেড গ্রাউন্ডের বাইরে প্রায় লক্ষাধীক মানুষসহ সারাদেশের কোটি কোটি মানুষের কন্ঠে সুরললিত হয়ে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।এর আগে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ সরকারের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সকাল সাড়ে ৬টার দিকে প্যারেড মাঠের ফটক খুলে দেয়ার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে এসে বাইরে জড়ো হন নানা বয়সী ন...
শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, স্লাইড
৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এর আগে প্রভাতের প্রথম প্রহরে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪৪তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়।এদিকে সকাল ৬টার দিকে বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৮টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।এ ছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত...
স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে : প্রধানমন্ত্রী

স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
জাতীয় সঙ্গীতে রেকর্ড গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মগুলোতে ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করি। তিনি বলেন, যে চেতনা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ইতিহাস সৃষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। লাখো কণ্ঠে আমরা জাতীয় সঙ্গীত গাইবো। তিনি বলেন, বাংলাদেশ বার বার ইতিহাস সৃষ্টি করেছে, করছে। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বসভায় অধিষ্ঠিত হবে। শেখ হাসিনা বলেন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষ উজ্জীবিত হবে। তিনি দেশের সবাইকে স্বাধীন সার্বভৌম চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি দে...
স্বাধীনতা দিবসে রাজধানীতে শিবিরের র‌্যালি

স্বাধীনতা দিবসে রাজধানীতে শিবিরের র‌্যালি

জাতীয়
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যালি বের করে ছাত্রশিবির। ঢাকা মহানগরী উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে জাতীয় পতাকা হাতে র‌্যালিতে অংশ নেয় শিবিরকর্মীরা। ছাত্র শিবির জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে র‌্যালিটি বাড্ডা নতুন বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় সরণী গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মহানগর উত্তরের সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি এম ফয়সাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে বনশ্ররীতে র‌্যালি বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর পূর্ব শাখার সভাপতি রেজাউল হক রিয়াজ, সেক্রেটারি এম শামিমসহ অনেকে...
আজ জাতীয় সংগীতে রেকর্ড গড়ার দিন

আজ জাতীয় সংগীতে রেকর্ড গড়ার দিন

জাতীয়, স্লাইড
কোটি কোটি কণ্ঠ আজ একসঙ্গে গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...।’ স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন লাখ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে গড়া হবে বিশ্ব রেকর্ড। ‘জাতীয় সংগীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব’ স্লোগানে সর্বাধিক লোকের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আরেকটি কৃতিত্বের মালিক হবে বাংলাদেশ। ইতিহাস গড়ার এই আয়োজন করেছে সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। অনুষ্ঠানের বিশেষ মহড়া গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।এদিকে আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে যখন জাতীয় সংগীত পরিবেশন হবে, তখন দেশে-বিদেশে যে যেখানেই থাকুক না কেন, সব বাঙালিকে একসঙ্গে কণ্ঠ মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার মূল পর্ব হলেও অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টায়। এ সময় দেশবরেণ...
চতুর্থ ধাপে সহিংসতা ও দখলের রেকর্ড

চতুর্থ ধাপে সহিংসতা ও দখলের রেকর্ড

জাতীয়
  চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বেড়েছে সহিংসতা ও অনিয়ম। জালিয়াতি, কেন্দ্র দখল আর ভোটের আগেই ব্যালট বোঝাইয়ের নজিরবিহীন এ নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনের ক্ষমতা, অবস্থান এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে। শক্তির মহড়ায় কেন্দ্র দখলের উৎসবের এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা যেমন প্রাধান্য বিস্তার করেছেন তেমনি ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ সমর্থিতরা বেশি জয়ী হয়েছেন। ব্যবধান কমানোর সহিংসতাপূর্ণ এ নির্বাচনের পর্যবেক্ষণ ফল ভিন্ন বার্তা দিচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। গতকাল পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্র্কিং গ্রুপ জানিয়েছে, চতুর্থ ধাপের নির্বাচন ছিল অধিক সহিংসতাপূর্ণ। এ নির্বাচনে তাদের পাঠানো প্রতিনিধিকে অনেক স্থানে ভোকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি পর্যবেক্ষককে কেন্দ্রে আটকে হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে...