প্লাটফর্মে ঢুকে পড়ল ট্রেন
কেউ কিছু বুঝে ওঠার আগেই চট্টগ্রাম স্টেশনে মহানগর প্রভাতীর ইঞ্জিন স্টেশনের প্লাটফর্মের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় সাময়িকভাবে তিনজনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। তারা হলেন শান্টিং ইঞ্জিনের চালক এ কে এম জহুরুল হক, সহকারী লোকো মাস্টার ইমরান হোসেন ও পয়েন্টসম্যান জাহাঙ্গীর। চলন্ত ট্রেনে লোকো মাস্টারের ঘুম, ঘুমন্ত অবস্থায় সহকারী লোকো মাস্টারের ট্রেন চালনা, গতি নির্ধারিতের চেয়ে বেশি, নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তা-কর্মচারীরা জানান। গতকাল ভোর সাড়ে ৫টায় মার্শাল ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উচ্চ পর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন আজ ও অন্য কমিটির প্রতিবেদন তিন দিনের মধ্যে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ট্রেন চালকের ঘুমন্ত অবস্থায় ট্রেন চালানো বা তন্দ্রাচ্ছন্ন অবস্থ...







