জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী শহীদ রেলগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তেলবাহী মাল ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে চারজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিহতরা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জুয়েল, জয়পুরহাটের পুরানাপৈল এলাকার সাদেকুল, খঞ্জনপুর এলাকার আজাহার আলী। অন্যজনের পরিচয় গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।আহতদের মধ্যে রয়েছে সাদেক, রবিউল, আবদুল মজিদ, সেকেন্দার, হৃদয়, আজাহার শেখ, ইমরান, রাজিয়া, বাবু, বাদল, সোহেল, বাচ্চু, সাদেকুল, খালেক, আবুজার শেখ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসে পার্বতীপুরগামী তেলবাহ...







