আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ
জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজপথে বা ভিন্ন কোনো পথে যেন বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেই বিষয়ে বিশেষ সতর্ক রয়েছেন ক্ষমতাসীনরা। দেশের ভেতরে কিংবা বাইরে কোথাও যাতে বিএনপি সুবিধা করতে না পারে সে জন্য সক্রিয় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।বিএনপি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনটিকে কালো দিবস বা গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে ওই দিন রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে বিএনপির।আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোটের রাজপথের কর্মসূচি মোকাবিলায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দ...







