Sunday, October 25Welcome khabarica24 Online

সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো

image_160899.cec_2

 

সীমানা জটিলতা সংক্রান্ত যে বাধা রয়েছে তা দূর হলেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সিইসি বলেন, আমরা নির্বাচন করতে আগে থেকেই প্রস্তুত কিন্তু উত্তর ও দক্ষিণের কিছু সীমান জটিলতা থাকার কারণে তা করা সম্ভব হয়নি। সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো।তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ না করে দিলে নির্বাচনের জন্য অগ্রসর হওয়া খুব দুষ্কর। আমরা অনেক আগে থেকে এ বিষয়ে তাদের তাগাদা দিয়েছি।