Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান জাতীয় সংসদ কতটুকু কার্যকর তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বর্তমান সংসদ কার্যকর শুনে তারা (ইইউ) খুশি হয়েছেন ও বর্তমান বিরোধী দলের ভূমিকায়ও তারা সন্তুষ্ট।...
পোশাকের দাম বাড়লেই শ্রমিকের মজুরি বাড়বে : প্রধানমন্ত্রী

পোশাকের দাম বাড়লেই শ্রমিকের মজুরি বাড়বে : প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পোশাকের দাম বাড়লেই শ্রমিকের মজুরি বাড়বে, আর তাতে শ্রমিক স্বাচ্ছন্দ্যের জীবন পাবে। এর মধ্য দিয়ে তারা হয়ে উঠবে উন্নয়নের সমান অংশীদার। আজ রবিবার বিজিএমইএ’র উদ্যোগে তিন দিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তৈরি পোশাক খাত বাংলাদেশের গর্ব হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে। এতে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান, যার প্রায় ৮০ শতাংশই নারী। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে দেশের দারিদ্র্য দ্রুত কমে আসছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, পোশাক খাত প্রসারের ফলে সার্বিক সেবাখাত বিকশিত হয়েছে। অগ্র ও পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে উঠেছে। রপ্তানিমুখী কম্পোজিট টেক্সটাইল শিল্প গড়ে উঠায় তৈরি পোশাকে দেশীয় মূল্য সংযোজনও বেড়েছে। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্র...
জামায়াত ‍বিচারের আইন আগামী অধিবেশনে পাস : আইনমন্ত্রী

জামায়াত ‍বিচারের আইন আগামী অধিবেশনে পাস : আইনমন্ত্রী

জাতীয়, স্লাইড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনটি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় উঠবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে আগামী সংসদ অধিবেশনে এ আইন পাস হবে বলেও জানান তিনি।রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।উচ্চ আদালতের বিচারপতিদের অভিসংশনের আইনের বিষয়ে আনিসুল হক বলেন, আইন তৈরির জন্য কাজ চলছে। অচিরেই বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ দেশের সকল আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইন করা হবে। তবে যাদের মতামত নিলে বিচার বিভাগের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মতামত নেওয়া হবে না।কর্মশালায় আন্তর্জাতিক আইন সংস্...
বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে : খালেদা জিয়া

বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
ক্ষমতাসীন সরকারের কারণে বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, শুধু এক দেশ নিয়ে থাকলে হবে না। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আজ রবিবার রাতে ব্লু ব্যান্ড নামের অনলাইন অ্যা​ক্টিভিস্টদের একটি সংগঠন ব্লু ব্যান্ড কলের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ​ করতে যান। এ সময় খালেদা জিয়া এসব কথা বলেন।যুবকদের রাজপথে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, তিনি নিজেকে দুর্বল মনে করেন না। তিনি আন্দোলনের সামনে থাকবেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে অন্যায় আদেশ মানার জন্য নয়। দেশে স্বাধীনতা এখন প্রশ্নের মুখে। জালিম, অত্যাচারের হাত থেকে দেশ বাঁচাতে সাবইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ ...
খালেদার সঙ্গে বৈঠককারীদের চাকরিচ্যুত করা হবে

খালেদার সঙ্গে বৈঠককারীদের চাকরিচ্যুত করা হবে

জাতীয়, বিশেষখবর
  সম্প্রতি গুলশানে খালেদা জিয়ার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চুপকে চুপকে আয়োজন করা ওই বৈঠকে কোন কোন সরকারী কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে। আজ রবিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে থানা আওয়ামী লীগের ত্রি-সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, কোন দেশ নয়, বাংলার জনগন যাকে ইচ্ছে করবে তাকেই ক্ষমতা বসাবে। তিনি বলেন, নির্বাচনের কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র প্রতিহত আর জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করে সংবিধান রক্ষা করেছেন, দেশের গনতন্ত্র রক্ষা করেছেন।তিনি বলেন, বিএনপি নির্বাচন না করে ভুল করেছেন। বিএনপিকে বিপদে ফেলেছেন। এখন নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত তাদের অপেক...
গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

জাতীয়, স্লাইড
  গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ রবিবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন দাম বাড়ানোর ঘোষণা আসবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি শুরু হবে।তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, আগামী ১ জানুয়ারি থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে যেদিন থেকে গ্যাস-বিদ্যুৎ এর দাম বৃদ্ধি হবে, সেদিন থেকেই লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।। এ ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”কী ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে বিএনপির মুখপাত্র বলেন, “যথাসময়ে গণমাধ্যমকে তা জানানো হবে।”এর আগে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ...
ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল  দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ, কনস্টেবল আবদুর রহমান ও শাহজাহান এবং আন্দোলনকারীদের মধ্যে ফারজানা আক্তার ইতি (বদরুননেছা কলেজ), নিশি (সেন্ট্রাল উইমেন কলেজ), ফাতেমা ও রূপন্তী (ভিকারুন নেসা), সাদিয়া (মতিঝিল মডেল কলেজ), হাবিব ইসলাম (শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ), শাকিল (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ), রাতুল (উত্তরা মডেল কলেজ), দেলোয়ার ইসলাম ও আতিক (রেসিডেন্সিয়াল কলেজ), আহসান বারী (ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ)। এদের মধ্যে নিশি ও রূপন্তীসহ বেশ কয়ে...
ভুটানের সঙ্গে দুই প্রটোকল স্বাক্ষরিত

ভুটানের সঙ্গে দুই প্রটোকল স্বাক্ষরিত

জাতীয়, স্লাইড
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং ঢাকায় ভুটানের দূতাবাস নির্মাণে প্লট বরাদ্দে দেশটির সঙ্গে দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। প্রটোকল অনুযায়ী আন্তবাণিজ্যে ৯০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। আর ঢাকায় দূতাবাস নির্মাণে রাজধানীর কূটনৈতিক এলাকায় ভুটানকে প্লট দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে শনিবার বিকালে এই দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এবং ভূটানের অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক বাণিজ্য চুক্তিতে সই করেন। আর ভুটানের দূতাবাসের জন্য রাজধানীর বারিধারায় জমি দেওয়ার চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সফরকারী দেশের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি স্বাক্ষর করেন। এর আগে বিকেঁলে শেরিং তোবগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জান...