Saturday, October 24Welcome khabarica24 Online

জাতীয়

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। ১ম পর্বে ক্রিড়া অনুষ্ঠান ২৯ জানুয়ারী বুধবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত ক্রিড়া অনুষ্ঠান প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে উদ্বোধন করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মু.আবচার উদ্দিন। সকল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব পালনের মধ্যমে ২০ গ্রুপে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ৫৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে জারিন আনানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী বিএনপির আহবায়ক নুর হোসেন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, সমাজসেবক আশরাফ উদ্দিন,...
মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী

মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে মীরসরাই উপজেলা সদরস্থ মীরসরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী তারুণ্য মেলা ২৫’ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত মেলা মঞ্চে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, সাইফুল হক সিরাজী, উত্তম কুমার, আসমা আক্তার বীনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন। সবশেষে বিকেলে আলোচনায় বক্তব্যপ্রদানকালে প্রধান অতিথি আতিকুল ইসলাম লতিফী বলেন তরুণরা এই দেশ ও জাতির কর্ণধার। এদেরকে অবশ্যই সমাজে...
ব্রুকলি চাষ করে লাখ টাকা আয় করলো আমবাড়িয়ার কৃষক বিপ্লব সিংহ।

ব্রুকলি চাষ করে লাখ টাকা আয় করলো আমবাড়িয়ার কৃষক বিপ্লব সিংহ।

অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সুস্বাস্থ্য, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক এবং মাল্টিভিটামিন সমৃদ্ধ গ্রীণ ক্রাউন জাতের সবুজ ব্রুকলি চাষ করে এবার আয় করলো লাখ টাকা। ঠিক যেই মুহুর্তে ফুলকপির বাজার মন্দা। বিভিন্ন জেলা থেকে আগত ফুলকপিতে বাজারে সয়লাভ। একসাথে বেশী ফুলকপি বাজারে চলে আসায় উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষকরা। সেই মুহুর্তে ঔষধী এই সবুজ সবজি ব্রুকলি নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে কৃষকদের মনে। মীরসরাই উপজেলার আমবাড়িয়া গ্রামে উক্ত ব্রুকলি চাষী বিপ্লব সিংহ এর জমিতে গিয়ে দেখা যায় ৫ গন্ডা জমিতে এবার ব্রুকলি চাষ করেছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ এই সবজি চাষে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। উক্ত জমিতে ৩০০ চারা রোপন করেছেন তিনি খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো। ইতিমধ্যে শখানেক ব্রুকলি বিক্রি করেছেন । প্রতি পিচ পাইকারী ৩০-৩৫ টাকা করে প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। বাকি যা আছে আরো ৬০- ৭০ হাজার টাকা বিক্রি করতে ...
গুণী চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. জামশেদ আলমের সুস্থতায় দোয়া-মোনাজাত

গুণী চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. জামশেদ আলমের সুস্থতায় দোয়া-মোনাজাত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার গুণী চিকিৎসক ও শিক্ষাবিদ সাদামনের মানুষখ্যাত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জামশেদ আলমের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাইনামিক হাসপাতালের হল রুমে দোয়া মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খুরশিদ আলম। ডাইনামিক হাসপাতালের পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, হাসপাতাল এসোসিয়েশান কর্মকর্তা বদরুল আলম জোসেফ, ডাইনামিক হাসপাতালের পরিচালক মশিউর রহমান হেলাল, ডা. জান্নাতি আম্বিয়া, ডা. সাইদুর রহমান, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ প্রমুখ। এসময় ডাইনামিক হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রফেসর ডাক্তার জামশেদ আলম মীরসরাইয়ের একজন আলোকবর্তিকা। তিনি ক...
কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব। বাচিক শিল্পী জারিন সুবহার কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’ । বাচিক শিল্পী শিমলা চৌধুরীর কন্ঠে রবীন্দ্রনাথের ’ আমারই চেুনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, খালেছা খানম এর স্বরচিত ’ ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি শুনতেই উপস্থিত দর্শক শ্রোতা বিমুগ্ধতায় আনমনে হয়ে গিয়েছিল যেন। যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১১ জানুয়ারী) দিনব্যাপী আয়োজিত উক্ত শীতকালীন কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হি...
১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত আরশিনগর ফিউচার পার্ক পূন: উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১ জানুয়ারী । বিগত ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের সময় জনতা রাজনৈতিক বিতর্ক থাকায় আরশিনগর ফিউচার পার্ক’ নামে বিনোদন কেন্দ্র ও শিশুপার্কটি ভেঙ্গেচুরে পুড়িয়ে দিয়েছিল। অবশেষে উক্ত পার্কটি আবার চালু করার উদ্যোগ নিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন। তিনি শনিবার ( ২৮ ডিসেম্বর) স্থানীয় গনমাধ্যকর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বলেন মীরসরাই এলাকায় পাহাড়, ঝর্ণা, লেক সহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ বেড়াতে আসা পর্যটকদের সকলের সুযোগ সুবিধার জন্য বিশেষ উদ্যোগ সহ এই পার্ককে সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় পার্কের অপর পরিচালক আবু হেনা কায়ছার রুবেল সহ দুই পরিচালক উক্ত পার্কের পূন: সূচনার এই উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এখন থে...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
      মামুন নজরুল :: মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই-উৎরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করেছে ২৫টি বছর। রজতজয়ন্তী উপলক্ষে কলেজে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। সেখানে পুরোনো স্মৃতিকে আরেকটু স্পর্শ করতে রাখা হয়েছিল ‘প্রতীকী ক্লাস’ আবার ক্লাস শেষে বাজে ছুটির ঘণ্টাও। বুধবার (২৫ ডিসেম্বর) এভাবেই পুরো কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। সেজেছিল রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। বুধবার রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থলে দেখা গেছে, কিছু ব্যতিক্রমী আয়োজন। ক্লাস শুরুর ঘণ্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নেন। ক্লাস শেষে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠে আনন্দ...
মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বিশেষ প্রতিনিধি-  মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাত দেড়টায় ৬ নং ইছাখালী ইউনিয়নে অবস্থিত পূর্ব ইছাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাহার। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরী এলজি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ টি বার বোর শর্টগানের কার্তুজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।...