কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০
অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএলের কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক ট্রলারে রওয়ানা হয়। কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে নারী শ্রমিকের সংখ্যা ছিল বেশি। তবে প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। সন্ধ্যার দিকে ডুবুরিরা উদ্ধার কাজে নেমেছে বলে জানান তারা।স্থানীয় সান্তানপাড়া এলাকার রাসেল খান জানান, অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানায়, প্রাণ-আরএফএল প্রায় সময় অতিরিক্ত শ্রমিক বোঝাই করে ...







