Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি

কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে 'প্রাণভিক্ষা চাননি' বলে বিবিসিকে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে বলেন, 'খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চান নি। কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ কালকের মধ্যেই এসম্পর্কে জানতে পারবেন।'তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। এর আগে আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন দুইজন ম্যাজিস্ট্রেট।ম্যাজিস্ট্রেট আসার কারণ প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন বলেন, কামারুজ্জামানের রায় কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সেখানে এসেছিলেন। তবে তাদের কী কথা হয়েছে এখনও ...
ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ১৯ জন, স্থানীয় ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৩ জন।আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা।এ পর্যন্ত নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন পটুয়াখালীর কলাপাড়ার একই পরিবারের আসমা বেগম, আমেনা আক্তার ও শাহীন। পটুয়াখালীর সোহাগ, রাসেল, শাহরিয়ার, রেজাউল ইসলাম, সূর্য্য বেগম, হেলাল, গোপালগঞ্জের শফিকুল ইসলাম। ইতোমধ্যে ছয়টি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, দুর্ঘটনার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা ...
ইয়েমেন থেকে আরো ১৮০ বাংলাদেশি উদ্ধার

ইয়েমেন থেকে আরো ১৮০ বাংলাদেশি উদ্ধার

জাতীয়, বিশেষখবর
আরো ১৮০ বাংলাদেশিকে ইয়েমেন থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সুমিত্রা নামে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ তাদের নিয়ে শুক্রবার আফ্রিকার দেশ জিবুতিতে পৌঁছাবে। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানান।এর আগেও প্রায় কয়েক দফায় বিমান ও জাহাজে করে ভারতের সহায়তায় ৫০ বাংলাদেশিকে জিবুতিতে সরিয়ে নেয়া হয়।এদিকে বাকিদের ইয়েমেন থেকে নিরাপদে সরিয়ে আনতে বাংলাদেশের উড়ো জাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে জিবুতির আবাসিক হোটেলে রাখা হয়েছে। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে সুন্নি প্রধান কয়েকটি দেশ ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যেই আটকা পড়েছে সে দেশে থাকা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় তিন হাজার বাংলাদেশি রয়েছেন। তবে...
উৎসাহ উদ্দীপনায় প্রচারণা : চলছে প্রতীক বরাদ্দ

উৎসাহ উদ্দীপনায় প্রচারণা : চলছে প্রতীক বরাদ্দ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচনী প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তিন সিটির মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ও তাদের সমর্থকরা নেমে পড়েছেন ভোটারদের মন জয়ে। নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ায় শুক্রবার এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।গত ৭ এপ্রিল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এরপর থেকে চোখের ঘুম হারাম করে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দোরগোড়ায় ছুটছেন। ভোটোরের মন জয়ের প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে চান না। তাই প্রচারণার প্রথম দিন ভোর থেকে রাত-দিন প্রার্থীরা চালাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা। নানা প্রতিশ্রুতি আর কথামালায় ভোটারের মন জয় করে প্রত্যেক প্রার্থীই চাচ্ছেন ভোটের মাঠে আগামী ২৮ এপ্রিল ফাইনাল খেলায় শিরোপা জয় করতে।চৈত্রের খরতা...

কয়েক মাসেই জমে উঠেছে বাংলাদেশ-ভারত সীমান্তহাট ।। উৎসবমুখর মিলনমেলা

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
পলাশ মাহবুব মীরসরাই ।। ওপারে ভারত, এপারে বাংলা, মাঝখানে কাঁটাতার এর প্রাচীর। এক সময়কার অভিন্ন জনপদ, সেই সূত্রে অনেকেরই আত্মিয় স্বজন রয়েছে উভয়দিকেই। ভারত পাকিস্তান বিভক্তির পর কেউ আর সহজে কাউকে পায় না। ইচ্ছে হলেই মাসি পীসি কিংবা বন্ধু স্বজন কারো সাথে ভাব বিনিময় আর সম্ভব নয়। দীর্ঘ অর্ধ শতাব্দি পেরিয়ে তা এখন আবার সম্ভব করে দিলো বাংলাদেশের ছাগলনাইয়া আর ভারতের ত্রীপুরা রাজ্যের শ্রীনগর সীমান্তহাট। দুদেশের মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রিতীর এক অকৃত্রিম ভাব বিনিময় পরিল িত হচ্ছে এই হাট টিতে। চলতি বছরের গত ১৩ জানুয়ারী উদ্বোধন হওয়া এই সীমান্তহাট গত কয়েকমাসে দুদেশের সুফলভোগী জনগোষ্ঠির মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সপ্তাহের একদিন প্রতি মঙ্গলবার দিনভর যেন এখানে উৎসবমুখর পরিবেশ। সকাল ১১ টা থেকে দুদেশের বিক্রেতারা স্ব স্ব সামগ্রী নিয়ে দোকান সাজাতে থাকে। দুপুর ১ টা থেকে আসতে থাকে ক্রেতারা । বিকেল ৫ টা থেকে আবার ...
পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি কার্যকর করা উচিত নয়

পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি কার্যকর করা উচিত নয়

জাতীয়, সংবাদ শিরোনাম
রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তা খণ্ডন না করে এবং পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি দণ্ড কার্যকর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধী কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আজ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, রিভিউ আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর উচিত হবে না। সোমবার সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা খারিজের সংক্ষিপ্ত আদেশে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ওদের পক্ষে সব সম্ভব। ঢ...
শাহজালালের রানওয়েতে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

শাহজালালের রানওয়েতে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান

জাতীয়, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় চাকা আটকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিটকে পড়েছে। এতে বিমানের নোজ-হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টা ১৭ মিনিটে প্লেনটি রানওয়েতে নামে এসময় বিমানটির সামনে চাকা আটকে পড়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে।সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে বিমানটিকে সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।এটি এফটি-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুই বছর আগে চীন থেকে আনা হয়েছিলো।...
নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

নির্বাচন পরিচালনায় বিএনপিপন্থিদের কমিটি গঠন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে একটি কমিটি ঘোষণা করেছে বিএনপিপন্থি নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিনকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এক হাজার এক সদস্য বিশিষ্ট্য এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ এ কথা জানান।সাংবাদিক নেতা শওকত মাহমুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।এমাজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ২/১ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।...