আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন হাতি প্রতীক পেয়েছেন। অন্যদিকে, জাতীয় পাটি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান শেঠ পেয়েছেন ডিশ এন্টেনা।আজ শুক্রবার নির্বাচন কমিশনের রিটানিং অফিসার তাদের এই প্রতীক বরাদ্দ দেন।গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের এটি প্রথম নির্বাচন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ।

