Friday, September 11Welcome khabarica24 Online

প্রতীক পেয়ে বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু

1_74163
প্রতীক বরাদ্দ পাওয়ার পর ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীর প্রচারণা বেশ জোরেসোরেই শুরু হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা উত্তর থেকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন যুদ্ধে নামা তাবিথ আওয়াল। তিনি পেয়েছেন বাস প্রতীক। অন্যদিকে মগ প্রতীক পেয়ে মতিঝিল এজিবি কলোনী থেকে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।