Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

গাড়িবহরে হামলার খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র: মেরি হার্ফ

গাড়িবহরে হামলার খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র: মেরি হার্ফ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে যুক্তরাষ্ট্র।সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করে হার্ফ বলেন, খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে কারওয়ান বাজারে দৃর্বৃত্তদের হামলার শিকার হন খালেদা জিয়া। হামলাকারীরা সরকারদলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে হামলার জন্য দোষারাপ করলেও তা অস্বীকার করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে নাটক বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি তেজগাঁও থানায় মামলা দায়ের ...
ভোটারদের মনে স্বস্তি দিতে সেনা মোতায়েন: সিইসি

ভোটারদের মনে স্বস্তি দিতে সেনা মোতায়েন: সিইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের মনে স্বস্তি দিতে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চারদিনের জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও ভোটারদের মনে স্বস্তি আনতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারিক ক্ষমতার বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইনে যেভাবে আছে, সেভাবে নির্বাচনে সেনাবাহিনী কাজ করবে। আশা করি, সিটি নির্বাচনেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।বিএনপি চেয়ারপার্সনের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে উৎসবমূখর পরিবেশে প্রচারণা চলছে। আমি নিজেও ঢাকা উত্তর সি...
আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ম্যানেজারসহ নিহত ৮

আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ম্যানেজারসহ নিহত ৮

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের বোমা ও গুলিতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনা তদন্তে পৃথক ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক ওলিউল্লাহ খান (৪০), নিরাপত্তা কর্মী ইব্রাহিম হোসেন (৩৭), ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গ্লোরিয়াস প্রিন্টার্সের মালিক সাহাবুদ্দিন পলাশ (৫২), ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী জমিরউদ্দিন (৩৫), পাশের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান (৫৫), মুদি দোকানদার মনির হোসেন (৩০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান। গণপিটুনীতে নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।ব্যাংকে লেনদেন করতে...
টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একটি জয়ের জন্য অপেক্ষা ছিলো ১৬ বছরের। আরেকটি জয়ের মাঝপথে কাটলো মাত্র একটি দিন। আর নতুন সূর্য ওঠার দিনে মিরপুরে ফ্লাড লাইটের আলোয় ইতিহাস রচনা করলো টাইগাররা। আগের অপেক্ষাটি ছিলো পাকিস্তানের বিপক্ষে জয়ের। আর নতুন ইতিহাসটা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলো টাইগাররা। তাতে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার উল্লাসে মাতলো গোটা দেশ। তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরি পথ দেখিয়েছে বাংলাদেশকে। সাথে মুশফিকুর রহিমের বুদ্ধিদিপ্ত ব্যাটিং বাংলাদেশকে নিয়ে গেলো নতুন উচ্চতায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বসেই দেখলেন সোনার ছেলেদের ক্রিকেট ইতিহাস রচনা। দেশ গৌরবে নিজের হাতেই পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী। কিভাবেই না জিতলো বাংলাদেশ! ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রানে পাকিস্তানকে আটকে দিয়েছিলো বোলাররা। ৩৮.১ ওভারে জয় তুলে নিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো তাদের শ্রেষ্ঠত্বের ...
১৬ মে পবিত্র শবে মেরাজ

১৬ মে পবিত্র শবে মেরাজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে আগামী ১৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রবিবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা না যাওয়াতে জামাদিউস সানি মাস ৩০ দিনে হচ্ছে। সে হিসাবে মঙ্গলবার থেকে ১৪৩৬ হিজরির রজব মাস গণনা শুরু হবে।ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৬ মে শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বকাকাশে ভ্রমণ করে মহানবী হয়রত মোহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ২৬ রজব হবে আগামী ১৬ মে।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থি...
দুই-একদিনের মধ্যে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত

দুই-একদিনের মধ্যে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটকেন্দ্রে যদি কেউ বল প্রয়োগ করে তাহলে দ্বিগুন বল প্রয়োগ করে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের কাছে সার্বিক পরিস্থিতি জেনেছি। তারা বলেছে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তার পরও আমরা পর্যবেক্ষণ করে সেনা মোতায়েনের বিষয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা, পুলিশের মহাপরিদর্শক, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), স্পেশাল ব্...
বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টানা দুই খেলায় জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে। এক বিবৃতিতে এই জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এদিকে আলাদা বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।...
দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়

দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়। তিনি বলেন, সিটি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি তবে জায়গায় জায়গায় বাধা দেয়া হচ্ছে। আমি নির্বিঘ্নে নিরদ্বিধায় সবার কাছে যেতে চাই। রবিবার রাতে শাহজাদপুরের সুবাস্তু নজরবেলী মার্কেটে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এর আগে ডিসিসি নির্বাচনে দ্বিতীয় দিনে প্রচারণায় নেমে আওয়ামী লীগের অব্যাহত বাধার মুখেও আপোষহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।...