Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

গুলশানে তাবিথের প্রচারণায় খালেদা

গুলশানে তাবিথের প্রচারণায় খালেদা

জাতীয়, বিশেষখবর
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর পিংক সিটিতে খালেদা জিয়া এ নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতা-কর্মীরা।দলীয় সূত্রে জানা গেছে, আজকের মতো খালেদা জিয়া নির্বাচন পর্যন্ত প্রতিদিনই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন।...
পুরান ঢাকায় আফরোজা আব্বাসের গণসংযোগ

পুরান ঢাকায় আফরোজা আব্বাসের গণসংযোগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারে আজ শনিবার পুরান ঢাকার গোপীবাগ গেছেন। ১২তম দিনের প্রচারে সকাল ৯টায় তিনি সেখানে যান। এসময় তাঁর সঙ্গে ছাত্রদল, যুবদল ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন।আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে মির্জা আব্বাসের ‘মগ’ প্রতীকের প্রচারকালে আফরোজা আব্বাস বিভিন্ন দোকানের মালিক-কর্মচারী, পথচারী ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চান। আফরোজা আব্বাস পুরান ঢাকার গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেণ্ডারিয়া, ফরিদাবাদ ও নারিন্দায় প্রচার ও গণসংযোগ করবেন বলে জানা গেছে।...
সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটা উচিত না

সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটা উচিত না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম পিএসসি বলেছেন, দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে এবং বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত হত্যা শুন্যের কোঠায় নিয়ে আসতে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতি বছর যে হারে সীমান্তে হত্যার ঘটনা ঘটতো তা কিন্তু, অনেক কমেছে। সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটা উচিত না। এ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের জোরালো প্রতিবাদ সবসময় জানিয়ে দেব। সীমান্তে যেন হত্যার ঘটনা না ঘটে সে জন্য সীমান্তে সকল হত্যার ঘটনায় শক্ত প্রতিবাদ করা হয়েছে। শুধু প্রতিবাদ জানানো হয়েছে তা নয়, পরের প্রক্রিয়াগুলোও নিয়মমাফিক কাজ করা হয়েছে। আমাদের সৈনিকরা কর্মকর্তারা প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান রোধে কার্যকরি পদড়্গেপ নেয়া হয়েছে। আরো যুগোপযুগী শৃঙ্খল বজায় রাখতে সীমান্তে টহল বেড়েছে। আনছার, পুলি...
বর্ষবরণে শ্লীলতাহানি তদন্তে ২ কমিটি

বর্ষবরণে শ্লীলতাহানি তদন্তে ২ কমিটি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটি কমিটি পুলিশের দায়িত্বে অবহেলা ও অপর কমিটি যৌন হয়রানির তদন্তের বিষয়ে তদারক করবে। অপরদিকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে ৫ জন বখাটের মুখ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। ছবিগুলো অস্পষ্ট থাকায় প্রযুক্তি বিশেষজ্ঞ দিয়ে তা স্পষ্ট করার চেষ্টা চলছে। এরপর তাদের বিস্তারিত পরিচয় সনাক্তের জন্য অনুসন্ধান শুরু হবে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নারী লাঞ্ছনার ঘটনায় এখন পর্যন্ত কোনও অপরাধীকে পরিপূর্ণভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া ওই দিন যারা নিগৃহীত হয়েছেন তাদেরও সন্ধান মেলেনি। ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় প্রকাশিত ছবির একটি...
পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ম্যাচে জয়লাভের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও এ সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। জবাবে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট  হয়ে যায় পাকিস্তান।...
খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন : তোফায়েল

খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন : তোফায়েল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।শুক্রবার সকালে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।...
প্রধানমন্ত্রীও আচরণবিধি ভঙ্গ করেছেন: হান্নান শাহ

প্রধানমন্ত্রীও আচরণবিধি ভঙ্গ করেছেন: হান্নান শাহ

জাতীয়, বিশেষখবর
  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আচরণবিধি লঙ্ঘন করেছেন।শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মির্জা আব্বাস ওতাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর সমন্বয় বৈঠকে হান্নান শাহ এ অভিযোগ করেন।হান্নান শাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই জন প্রার্থীর নাম সরাসরি ঘোষণা করেছেন। তাই বেগম খালেদা জিয়া নয় বরং শেখ হাসিনাই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তোফায়েলকে এটাও বলে রাখতে চাই খালেদা জিয়ার নির্বাচ...
সিটি নির্বাচন সরকার-ইসির জন্য অগ্নিপরীক্ষা

সিটি নির্বাচন সরকার-ইসির জন্য অগ্নিপরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সিটি করপোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটির মিটিংয়ে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদের সভাপতিত্বে সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান গোলাম মর্তুজাসহ ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।ব্যারিস্টার মওদুদ আহমদ আরো বলেন, নির্বাচন কমিশনারের প্রতি দেশের কোনো জনগ...