Tuesday, July 28Welcome khabarica24 Online

গুলশানে তাবিথের প্রচারণায় খালেদা

6631_93789_75739

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর পিংক সিটিতে খালেদা জিয়া এ নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতা-কর্মীরা।দলীয় সূত্রে জানা গেছে, আজকের মতো খালেদা জিয়া নির্বাচন পর্যন্ত প্রতিদিনই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন।