Tuesday, July 28Welcome khabarica24 Online

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

image_212286.hamiddd
টানা দুই খেলায় জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে। এক বিবৃতিতে এই জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এদিকে আলাদা বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।