বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন
সফররত পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে সাত উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ সর্বস্তরের জনগণ টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। পৃথক বিবৃতিতে এই সিরিজ জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭ উইকেটে হারানোর পর টাইগারদের এ অভিনন্দন জানানো হয়। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা ন...







