Sunday, October 25Welcome khabarica24 Online

খেলার মাঠ

সোহাগের পাশে রাজ্জাক

সোহাগের পাশে রাজ্জাক

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
  ত্রুটিপূর্ণ বোলিংয়ের জন্য সব ধরনের ক্রিকেটে সোহাগ গাজীকে নিষিদ্ধ করেছে আইসিসি। সংবাদ শুনে অন্য সব ক্রিকেটপ্রেমীদের মতোই কষ্ট পেয়েছেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। কেননা তিনি জানেন নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময়টুকু কত কষ্টের। কতটা যন্ত্রণার। জানেন বলেই সংবাদটি শুনে সঙ্গে সঙ্গে ফোন করেন সোহাগকে। সাহস জুগিয়ে বলেছেন, নিষিদ্ধ হওয়ার সংবাদে যেন ভেঙে না পারেন। বরং সবকিছু সামলে নিতে আত্দবিশ্বাস রাখতে বলেছেন অফ স্পিনারকে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে একমাত্র বোলার রাজ্জাক, যার নামের পাশে লেখা ২০৭ উইকেট। এই বাঁ হাতি স্পিনারের ক্যারিয়ারটা একেবারেই নিশ্ছিদ্র ছিল না। ২০০৮-২০০৯ সালে ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য নিষিদ্ধ ছিলেন রাজ্জাক। এরপর বিসিবির তৎকালীন কোচ সালাউদ্দিনের তত্ত্ব্বাবধানে নিজেকে শুধরে নেন এবং আইসিসির কাছে পরীক্ষা দিয়ে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিষেধাজ্ঞার সে সময়টুকু কতটা দ...
বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ সোহাগ গাজী

বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ সোহাগ গাজী

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
প্রশাসনিক ব্যস্ততা তাঁকে ছুটি দেয়নি ঈদের দিনও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানাতে ছুটতে হয়েছিল বিমানবন্দরে। আর কাল ছুটি শেষের অফিস খোলার প্রথম দিনে তো ওই ‘ঝক্কি’র চেয়েও বড় ধাক্কার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার বার্তাটি যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে পেলেন কালই! একই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না জিম্বাবুয়ের অফস্পিনার প্রসপার উতসেয়াও। গতকাল আইসিসি একটি ই-মেইল বার্তায় জানিয়েছে, ‘বোলিং অ্যাকশন পর্যবেক্ষণের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিশ্চিত হয়েছে, বাংলাদেশের সোহাগ গাজী ও জিম্বাবুয়ের প্রসপার উতসেয়ার বোলিং অ্যাকশন অবৈধ।’ বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস ছিল, সম্ভবত সোহাগের একটু জোরের ওপর করা বলটা নিয়ে আপত...
মেসিকে ছাপিয়ে রোনালদো বন্দনায় ফুটবল বিশ্ব

মেসিকে ছাপিয়ে রোনালদো বন্দনায় ফুটবল বিশ্ব

খেলাধুলা, খেলার মাঠ
মাত্র এক বছর আগেও কথাটি শুধুমাত্র লিওনেল মেসির ক্ষেত্রেই যেন প্রযোজ্য ছিল ৷কিন্তু এখন বিষয়টি একেবারে পাল্টে গিয়েছে। কথায় কথায় মেসি বন্দনা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। ব্যালন ডি-আর কিংবা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার মতো এই উপাধিটাও মেসির কাছ থেকে এবার নিজের দিকে ছিনিয়ে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ৷মেসি সম্পর্কে গোটা ফুটবল দুনিয়া এক সময় যা বলত, এখন সিআর-সেভেন সম্পর্কে তাই বলা হচ্ছে ৷যেমন কোচ কার্লোস অ্যান্সোলেত্তির পর অ্যাতলেটিকো বিলবাওয়ের মিডফিল্ডার আন্দের ইতুরাস্পে বলছেন, ‘রোনালদো অন্যমাত্রার, অন্য গ্রহের এক ফুটবলার।’ স্প্যানিশ লা লিগায় চার ম্যাচে তিনটি হ্যাট্রিক করেছেন রোনালদো। প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ তারকার খেলা সামনে থেকে দেখেছেন ইতুরাস্পে। রোনালদো সম্পর্কে শ্রদ্ধা ঝরছে তাঁর কণ্ঠে। কিংবদন্তি সম্পর্কে বলছেন, ‘গত মৌসুমে রোনালদোর সঙ্গে আমার একবার ঝামেলা হ...
নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ
আগামী বছর থেকে একই দিনে জন্মদিন পালন করবে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি ও জুনিয়র মাশরাফি। নিজের ৩১তম জন্মদিন আজ রবিবারে ছেলের বাবা হলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে রবিবার সকাল ৯টার দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ছেলে সন্তানের জন্ম দেন। সুমির বড় বোন রিক্তা খানম জানান, সিজারের মাধ্যমে সুমির ছেলে হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। মাশরাফি শনিবার রাত ১২টার দিকে কোরিয়া থেকে দেশে ফেরেন। ঢাকায় ফেরার পরপরই তিনি হাসপাতালে ছুটে যান। ছেলে হওয়ায় মাশরাফি ভীষণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন। সন্তানের খবরটি তিনি প্রথমে তার বাবা গোলাম মোর্তজা স্বপন, মা বলাকা স্বপন ও মামা নাহিদকে জানান। সুমি-মাশরাফির ঘরে হুমায়রা মর্তুজা নামে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।...
হ্যাটট্রিক হলেই ইতিহাস

হ্যাটট্রিক হলেই ইতিহাস

খেলাধুলা, খেলার মাঠ
মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু ২০০৫ সালের মে মাসে লা-লীগা ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যেদিন বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করেছিলেন, তখন কেউ কি ভেবেছিল এই লিওনেল মেসি একদিন নিজেকে প্রতিষ্ঠা করবেন অবিশ্বাস্য এক উচ্চতায়! মেসি নিজে অন্তত ভাবেননি। এই তো ক’দিন আগেই ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক পেরিয়ে বিনয়ের সঙ্গে বলেছিলেন এমন কীর্তির কথা তার দূরতম কল্পনাতেও ছিল না। কিন্তু মেসি নিজে না ভাবুন, তাকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন নিশ্চয় কেউ না কেউ দেখেছিলেন। সেই স্বপ্ন আর বাস্তবতাকে প্রায় একবিন্দুতে মিলিয়ে দিয়ে আরেকটি ইতিহাসের সামনে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। মাত্র তিনটি গোলের দূরত্ব। আজ রায়ো ভালেকানোর মাঠে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করতে পারলেই স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। ৫৯ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ড। মেসির হ্যাটট্রিক হয়ে গ...
চ্যাম্পিয়ন মোহামেডান

চ্যাম্পিয়ন মোহামেডান

খেলাধুলা, খেলার মাঠ
  এয়ারটেল অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় ব্রাদার্সকে। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে দু’দল ছিল সমান্তরালে। ৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রাদার্সের ফরোয়ার্ড সুজনের ক্রসে মিডফিল্ডার বাপ্পির শট সহজেই গ্রিপ করেন মোহামেডানের গোলরক্ষক সাইফুল। ১৫ মিনিটে সুযোগ এসেছিল মোহামেডানেরও। কর্নার থেকে বল পেয়ে বক্সের মধ্যে আবুসুফিয়ান হেড করলে গোলরক্ষক শওকত ওসমান বল গ্রিপ করেন। ১৬ মিনিটে ব্রাদার্সের মামুন আহমেদ বল পাঠিয়েছিলেন মোহামেডানের জালে। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। ৫০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার বদরুল হাসান টুটুলের ক্রসে মাথা ছুঁইয়ে দেন ফরোয়ার্ড আবুল হাসান। ব্রাদার্সের গোলরক্ষক শওকত ওসমান এগিয়ে এসে বল পুশ করেন। ৭০ মিনিটে বহু প্রত্যাশিত গোলের দে...
দুই অধিনায়কতত্ত্বে বাংলাদেশ ক্রিকেট

দুই অধিনায়কতত্ত্বে বাংলাদেশ ক্রিকেট

খেলাধুলা, খেলার মাঠ
জাতীয় দল থেকে নিষিদ্ধ আর বিতর্কিত হয়ে বের হয়েছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফিরলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক হয়ে। তিনি দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে দর্শক পিটিয়ে ও ড্রেসিং রুম ছেড়ে বাইরে এসে হয়েছিলেন ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। এরপর তার আপিলের ভিত্তিতে শাস্তি সাড়ে তিন মাস কমানো হয়। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছিলেন দেশের বিতর্কিত ও নিষিদ্ধ ক্রিকেটার। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন। দলের সঙ্গে আছেন দক্ষিণ কোরিয়ার ইনচনে। সেখানে বসেই পেলেন সু-সংবাদটি। জিম্বাবুয়ে সিরিজে তিনি ওয়ানডের নতুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গ দেবেন। অন্যদিকে মুশফিকুর রহীমকে ওয়ানডের দায়িত্ব কমিয়ে শুধু টেস্টের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। আর সহ-অধিনায়ক হিসেবে আছেন আরেক তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। গতককাল বিসিবি’র ৯ম কার্যনির্বাহী কমিটির সভায় দুই ফরমেটে দুই অধিনায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্...
আশরাফুলের সাজা কমলো

আশরাফুলের সাজা কমলো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের সাজার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছর ও ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী সাজা ১০ বছর বহাল রেখেছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। গত জুলাইয়ে আশরাফুলের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে চট্টগ্রাম ও মিরপুরের উইকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়।...