Sunday, October 25Welcome khabarica24 Online

খেলার মাঠ

বাংলাদেশ ২৫৪ অলআউট

বাংলাদেশ ২৫৪ অলআউট

খেলাধুলা, খেলার মাঠ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে টাইগাররা এগিয়ে রয়েছে ১৪ রানে। প্রথম ইনিংসে জিম্ববাবুয়ে তুলেছিলো ২৪০ রান। দ্বিতীয় দিনে আজ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ২ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজান তিনি। মুশফিক করেছেন ৬৪ রান। ১ ছক্কা ও ৯ চারে এই রান করেছেন তিনি। ৫ চারে ৫৩ রান করে আউট হন মুমিনুল। আজ স্কোর বোর্ডে দলীয় ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন শামসুর রহমান। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা শামসুর পানিয়াঙ্গারার বলে চিগাম্বুরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তুলে ২৪০ রান। জবাবে শনিবার ১ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দলীয় ১০ রানে পানিয়াঙ্গারার বলে ৫ রান করে আউট হন তামিম। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫টি উ...
ফিরেই চমক সাকিবের

ফিরেই চমক সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বিশ্বসেরা অলরাউন্ডার তকমা তার গায়ে। শত বিতর্কের পরও মাঠে তার ঘূর্ণি জাদু অব্যাহত রাখলেন। জিম্বাবুয়ে শিবিরে একের পর এক উইকেট তুলে নিয়ে সব বিতর্ক এক ফুৎকারেই উড়িয়ে দেন সাকিব আল হাসান। তিন স্পিনারের আঘাতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪০ রানে। ৬ উইকেট পাওয়া সাকিবের সঙ্গে অন্য দুই স্পিনার জুবায়ের ২টি ও তাইজুল একটি উইকেট তুলে নেন। পেসারদের মধ্যে ১৯ মাস পর মাঠে ফিরে শাহাদাত রাজীব নিয়েছেন একটি উইকেট।  অস্ট্রেলিয়া ছাড়া এই পর্যন্ত সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাকিব খেলেছেন। ওই ৮টি দেশের বিপক্ষেই তিনি ইনিংসে ৫টি উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে। এর মধ্যে ৪টি দেশের বিপক্ষে ২ বার করে এই কৃতিত্ব দেখান তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি টেস্ট ম্যাচ খেলার পর এবারই প্রথম ৬টি উইকেট নিয়েছেন। গতকাল এই জন্য তিনি খেলেছেন ২৪.৫ ওভার ও খরচ করেছেন ৫৯ রান। গতকাল তৃতীয় বারের ম...
চেলসির পরবর্তী অধিনায়ক হতে পারেন ফ্যাব্রেগাস : মরিনহো

চেলসির পরবর্তী অধিনায়ক হতে পারেন ফ্যাব্রেগাস : মরিনহো

খেলাধুলা, খেলার মাঠ
জন টেরির উত্তরসূরি হিসেবে চেলসিতে হয়তোবা একদিন সেস ফ্যাব্রেগাসকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হোসে মরিনহো। এবারের গ্রীষ্মে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেবার পর থেকেই অসাধারণ খেলছেন ফ্যাব্রেগাস। সব ধরনের প্রতিযোগিতায় ব্লুজদের হয়ে ১১টি ম্যাচে তিনি নয়টি গোলে সহযোগিতা করেছেন। অনেক আর্সেনাল সমর্থকই তাদের সাবেক আইডলের এই দুর্দান্ত পারফরমেন্সকে হতাশা এবং দুঃখ নিয়েই উপভোগ করতে বাধ্য হচ্ছেন। আর তাই ওপর টেরির স্থানে ফ্যাব্রেগাসকে দেখতে যাবার মরিনহোর এই ইঙ্গিত তাদের হতাশাকে অবশ্যই আরো বাড়িয়ে দেবে। স্থানীয় টেলিভিশনে মরিনহো বলেছেন, ফ্যাব্রেগাস দারুণ একজন ফুটবলার। মানুষ হিসেবেও সে অসাধারণ এবং দারুণ পেশাদার। এখন আমি বুঝতে পারছি কেন ১৯, ২০ কিংবা ২১ বছর বয়সে সে আর্সেনালের অধিনায়ক ছিল। চেলসির ম্যানেজার হিসেবে আমি বলতে চাই অধিনায়কের দায়িত্ব আমি এমন একজনের কাছে দেখতে চাই যা দ...
আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলে জর্ডানকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছিল মেয়েরা। এবার প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলে জিতে টুর্নামেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে জানান দিলো প্রমীলারা।প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই খেলেছে বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে।৫ মিনিটে আমিরাতের জালে বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি।এরপর ৮ মিনিটে জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। সানজিদা এবং বিপাশার জোড়া গোল, সঙ্গে কৃষ্ণা রানী সরকার ও লিপির গোলে ৬-০ ব্যবধানে আরব আমিরাতকে বিধ্বস্ত করে জিতল মণিকা চাকমার দল।২৩ মিনিটে আবারও সেই সানজিদা।৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন বিপাশা। আর খেলা শেষ হওয়ার একেবারে মুহুর্...
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের চমক

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের চমক

খেলাধুলা, খেলার মাঠ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল বাছাইয়ে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কোচ রব্বানী ম্যাচ শুরুর আগে কম গোল খাওয়ার প্রত্যয়ের কথা বললেও ঘটলো যেন উল্টোটা। কোচের কথা অনুযায়ী জয় ছিল দুষ্প্রাপ্য অথচ পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। ৪৬ মিনিটেই গোলের সুযোগ এসেছিল কিন্তু দারুণ এই সুযোগ কাজে লাগাতে পারেনি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল অধিনায়ক মনিকা চামকা। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দুই ডিফেন্ডার কাটিয়ে ঢুকে পড়ে জর্ডানের পেনাল্টি বক্সে। তাকে বাজেভাবে ট্যাকল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। ৭০ পেনাল্টি থেকে গোল করেন সানজিদা আক্তার। ম্যাচের শেষেরভাগে গোল করার আরো একটি সুযোগ পাওয়া গেলেও গোল হয় নি।দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জালে ৯-০ গোলের উৎসব করেছে ইরানের মেয়েরা। দলের জয়ে হ্যাটট্রিক করেন ফাতেমেহ ঘাসিমি ও ফাতেমে...
হংকংকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারাল মেসিরা

হংকংকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারাল মেসিরা

খেলাধুলা, খেলার মাঠ
হংকংকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে দলের হয়ে মেসি করেন দুটি গোল। হিগুয়েন ও জাইতানের দুটি ও বেনেগার একটি করে গোল করেন।খেলার ১৯ মিনিটে এভার বেনেগা গোলের সূচনা করেন। পরে খেলার ৪২ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গঞ্জালো হিগুয়েন। তার দুই মিনিট পরেই স্কোর তিনে নিয়ে যান এন জাইতান। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর নেমেই যেন আবারও গোল উৎসবে মেতে উঠেন আলবিসেলেস্তেরা। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন হিগুয়েন।এরপর খেলার ৬০ মিনিটে মাঠে নেমে ৬৬ মিনিটে গোল উৎসবে যোগ দেন মেসিও। পরে খেলার ৭২ ও ৮৪ মিনিটে নিজেদের জোড়া গোল পূরণ করেন জাইতান ও মেসি। খেলা বাকি সময় আর কোনো গোল না হলে ৭-০ ব্যবধানেইন জয় মাঠে ছাড়ে মার্টিনোর শিষ্যরা।...
ফ্রান্সের কাছে হারলো রোনালদোর পর্তুগাল

ফ্রান্সের কাছে হারলো রোনালদোর পর্তুগাল

খেলাধুলা, খেলার মাঠ
আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারলো পর্তুগাল। শনিবার ফ্রান্স ২-১ গোলে পরাজিত করে রোনালদোর দলকে। ১৯৭৫ সালের পর থেকে ফ্রান্সের বিপক্ষে কোনো জয় নেই পর্তুগালের। এই মৌসুমের শুরুতে ফর্ম দেখাচ্ছেন পর্তুগিজ তারকা রোনালদো। স্প্যানিশ লা লিগায় ৬ ম্যাচে করেছেন ১৩ গোল। লীগের সর্বোচ্চ গোলতাদাও তিনি। কিন্তু পর্তুগালের দর্শকদের হতাশ করেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে ৭৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। এরপর বরফ চেপে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে তাঁকে। শনিবার স্তাতে দি ফ্রান্সে বলের নিয়ন্ত্রণ ছিলো ফিফটি ফিফটি। তবে তিন মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজেমা। পল পগবার শট রুখে দেন পর্তুগাল  গোলরকিপার। ফিরতি বল থেকে গোল করতে ভুল করেন নি রিয়াল স্ট্রাইকার বেনজেমা। তবে ২০ মিনিটে গোল পেতে পারতো পর্তুগাল। ফ্রান্সের ডিফেন্ডারেদের ভুলে বল পান নানি। কিন্তু তার শট লক্ষ্য ভ্রষ্ট হলে গোল পায়নি পর্তুগাল। প্রথমার্ধে বেনজে...
ব্রাজিলের ‘সুপার ক্লাসিকো’ জয়

ব্রাজিলের ‘সুপার ক্লাসিকো’ জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সারা বিশ্ব জানে ম্যাচটার গুরুত্ব কতটুকু। লিওনেল মেসিও কি জানতেন না! বরং একটু বেশিই জানতেন। তারপরও সুযোগটা হেলায় হারালেন। ম্যাচের ৪১ মিনিটে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর যে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি তা হারানোর পর অবসাদগ্রস্ত দেহটা মাটিতে লুটিয়ে পরতে দিয়েছিলেন অনায়াসে। গোলবারের সামনে মেসির পড়ন্ত দেহটাই যেন পুরো ম্যাচে আর্জেন্টিনার প্রতীক হয়ে থাকল। আরও একবার আর্জেন্টাইন অধিনায়ক পেনাল্টি মিস করলেন গুরুত্বপূর্ণ সময়ে। মেসি অবসাদ ভেঙে যখন মাটির পৃথিবীতে চোখ খুললেন ততক্ষণে গোলরক্ষক জেফারসনকে ঘিরে সাম্বা নৃত্য শুরু করেছে ব্রাজিলিয়ানরা। ২৮ মিনিটে দিয়েগো তারদেল্লির গোলে এগিয়ে থাকা ব্রাজিলের জন্য মেসির পেনাল্টি মিস যে জয়ের শুভবার্তা হয়েই দেখা দিল! ম্যাচটা শেষ পর্যন্ত ব্রাজিলই জিতল। ২-০ ব্যবধানে। দ্বিতীয় গোলটাও করেছেন তারদেল্লি। ব্রাজিল-আর্জেন্টিনা-ব্রাজিল। জয়ের এই...