জিম্বাবুয়েকে টপকালো বাংলাদেশ
অনেক সাধনায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। টেস্ট মর্যাদায় এক ধাপ উন্নতি। ১০ থেকে ৯-এ উঠেছে বাংলাদেশ। গতকাল খুলনায় টেস্ট জয়ের মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে মুশফিক বাহিনী। তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত হওয়া আর সেই সঙ্গে আইসিসি’র তালিকায় জিম্বাবুয়েকে টপকানো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র টেস্ট খেলুড়ে ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০-এ। টেস্ট খেলার স্বীকৃতিও বাংলাদেশ পেয়েছে ১০ নম্বরেই। এর আগের দল জিম্বাবুয়ে। বড়দের আসরে বাংলাদেশের লড়াইটা জিম্বাবুয়ের সঙ্গেই। টেস্ট সট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের প্রথম জয়টাও আসে আফ্রিকার এই দেশটির বিরুদ্ধে ২০০৫-এ। অন্তর্দ্বন্দ্বে ক্ষয়ে যাওয়া জিম্বাবুয়ে সে বছরই টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসনে চলে যায়। আর এতে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছিল ৯ নম্বরে। এরপর ২০১১তে জিম্বাবুয়ে টেস্ট অঙ্গনে ফিরে এলে হুমকি হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য এবং ...







