Sunday, October 25Welcome khabarica24 Online

খেলার মাঠ

বর্ষসেরা ক্রিকেটার মিচেল জনসন

বর্ষসেরা ক্রিকেটার মিচেল জনসন

খেলাধুলা, খেলার মাঠ
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জোড়া পুরস্কার পেলেন অসি তারকা মিচেল জনসন। গতকাল এ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ার মিচেল জনসন এর আগে বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জেতেন ২০০৯’র মওসুমে। দুইবার এ পুরস্কার জয়ের এটি মাত্র দ্বিতীয় নজির। দুইবার বর্ষসেরা ক্রিকেটারের  খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে কেবল সাবেক অসি ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের।...
বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  প্রথমদিন ৩০৩ সংগ্রহ মাত্র ২ উইকেটে। দ্বিতীয় দিন তার সঙ্গে আরও ২০২ রান যোগ। বাংলাদেশের ক্রিক্রেটে এই নজির নেই। চট্টগ্রাম টেস্টে গতকাল বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০৩ রানে, যা এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গল টেস্টে  শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ ও ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান যথাক্রমে এখনও  প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দুই বৃহত্তর সংগ্রহই দ্বিতীয় ইনিংসে। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ছিল ৪৮৮ রান। এই রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে এমএ আজিজ স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয় দিন সকালে সাগরিকায় ৪৬ রানে মুমিনুল ও ৫ রান নিয়ে মাহমুদুল্লাহ মাঠে নামেন। কিন্তু খুব দ্রুত এই দু’জন ফিরে গেলে হোঁচট খায় মুশফিক বাহিনী। তবে সাকিব আল হাসান সেই বিপর্যয় সামাল দিলে বাংলাদেশের স্কোর ৪শ’ পার হয়। সাকিব ৭১ রা...
অপেক্ষায় সাকিব, প্রয়োজন ১৬ রান ও ৩ উইকেট

অপেক্ষায় সাকিব, প্রয়োজন ১৬ রান ও ৩ উইকেট

খেলার মাঠ
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার জর্জ গিফেন, ইংল্যান্ডের লিওনার্দো কার্লাইল অথবা দক্ষিণ আফ্রিকার জর্জ ফল্কনারের রেকর্ড ভাঙা হয়তো সম্ভব হবে না! কারণ ওরাতো পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলে ঐ তালিকার শীর্ষে উঠেছেন।  এক সিরিজে সেরা অলরাউন্ডার নৈপুণ্যের তালিকায় সবার উপরে উঠতে পাঁচ-ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তারা।  কিন্তু সাকিবের সেই সুযোগ কোথায়।তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে কী সাকিব ওদের রেকর্ড টপকাতে পারবেন? যদি বাংলাদেশ ওদের মতো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে তা হলে হয়তো পারবেন বিশ্বসেরা অররাউন্ডার।  সত্যি বলতে ১৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ তৃতীয়বারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে।  তাই সেই আশা করাটা কঠিনই।  তবে সুযোগ পেলে হয়তো সেরা অলরাউন্ডারদের গড়া সব রেকর্ডই পায়ে লুটাবেন তিনি।১৮৯৪-৯৫ সালে অ্যাশেজ সিরিজে অসি ক্রিকেটার জর্জ গিফেন ব্যাট হাতে এক সেঞ্চুরিসহ করেন ৪৭৫ রান।  একই...
চট্টগ্রামে স্বপ্নিল সূচনা

চট্টগ্রামে স্বপ্নিল সূচনা

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
তামিম ইকবালের তখন ৯৮ রান। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে। তখনই ইমরুল কায়েসকে দেখা গেল কিছু একটা বলছেন। পার্টনার তামিমকে দেয়া সেই মন্ত্রটায় শেষ পর্যন্ত কাজও হলো। টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন তামিম। ইমরুলের বলা সেই কথা কি ছিল? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্নটি করতেই তিনি ইমরুলকে উত্তরটা দিতে বললেন। ইমরুল বলেন, ‘আসলে আমি বলেছিলাম আর মাত্র ২টা রান লাগবে। যদি তাড়াহু ড়ো করতে যাই রান আউট হয়ে যেতে পারি। যদি উইকেটে থাকি তাহলে রান আসবেই।’ একই ভাবে বাংলাদেশের ওপেনিং জুটিতে রেকর্ড উপহার দেয়ার পথে তাদের দেখা গেল বেশ কয়েকবার একে অপরের সঙ্গে আলোচনা করে নিতে। ইমরুল কায়েসও শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।  তাদের সেই অসাধারণ বোঝাপড়াটাই ছিল রানের চাকা সচল রাখার আসল হেতু। আর শেষ পর্যন্ত ওপেনিংয়ে সর্বোচ্চ ২২৪ রানের জুটি। সেই সুবাদে সাগরিকায় প্রথম দিন শেষে বাংলাদেশে...
তামিম-কায়েসের নতুন রেকর্ড

তামিম-কায়েসের নতুন রেকর্ড

খেলার মাঠ
পুরনো রেকর্ডকে নতুন করে লিখলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বুধবার চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৮৬ রানের রেকর্ড গড়ে এখনো ব্যাট করেই চলেছেন এই দুজন।চার বছর আগে ইংল্যান্ডের লর্ডসে দেশের হয়ে সর্বোচ্চ ১৮৫ রানের জুটি গড়েছিলেন তামিম ও ইমরুল। এরপর ফর্মের সঙ্গে কায়েসের গরল টানে পার্টনার বদল হয় তামিমের। দেখা মেলে তামিম-আনামুল জুটি এবং তামিম-শামসুর জুটির। কিন্তু ক্রিকেট তীর্থ লর্ডসে গড়া সেই রেকর্ডটা অক্ষুণ্ণই ছিল এতোদিন। অবশেষে পুরনো দুই পাণ্ডবেই সেই রেকর্ডটা ভাঙলো। বুধবার ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম-কায়েসই।এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম-ইমরুল ওপেনিং জুটিতে ২০১ রান করে এখনো অবিচ্ছিন্ন আছে। ১০৩ রানে ব্যাট করছেন তামিম। ৯২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ইমরুল। প্রসঙ্গত, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে শতরানের পার্টনারশিপ ছিলো মাত্র চারবার। ২০০৫ সালে জ...
সাগরিকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম চ্যালেঞ্জ

সাগরিকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম চ্যালেঞ্জ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  চট্টগ্রামের মাটিতেই বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের মুখ দেখেছে। তাতে প্রথম প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। তবে ২০০৫ সালের সেই ম্যাচের পর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশর আর কোন টেস্ট খেলেনি। তবে এবার দেখাটা নতুন করে। শেষ দেখা হয়েছিল এমএ আজিজ স্টেডিয়ামে। কিন্তু এবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই মাঠে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট লড়াইয়ে মুখোমুখি হবে। বাংলাদেশের সামনে এই চ্যালেঞ্জে ইতিহাস গড়ার হাতছানি। জিম্বাবুয়েকে হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার স্বপ্ন পূরণ হবে। আর ৯ বছর পর চট্টগ্রামের মাটিতে টেস্ট জয়ের পাশাপাশি জহুর আহমেদ স্টেডিয়ামেও প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ এই মাঠে ১২টি টেস্ট খেলে পরাজয়ের মুখ দেখেছে ৮টিতে। আর ড্র করেছে ৪ বার। সাগরিকায় প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম টেস্টেই ৮ উইকেটের হার দিয়ে শু...
মুশফিক চান হোয়াইটওয়াশ

মুশফিক চান হোয়াইটওয়াশ

খেলার মাঠ
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।ফলে আগামী ১২ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেষ টেস্টটিতে জয় পেলেই প্রথমবারের মতো তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে টাইগাররা।আর শেষ টেস্টে সেই লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা।খুলনা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।মুশফিক বলেন, শেষ টেস্টেও লক্ষ্য থাকবে অবশ্যই জয়, এবং সন্তেষজনক জয়।খুলনা টেস্ট জয় নিয়ে কখনই সংশয় ছিলোনা বলেও জানান তিনি।এ বিষয়ে তিনি বলেন, ‘কখনো মনেই হয়নি ম্যাচটা ড্র হতে পারে। প্রথম ইনিংসে চাকাভা ও মাসাকাদজা ভালো করেছে ফলে তাদের বিপক্ষে একটা পরিকল্পনা ছিলো। এরপর যারা আছে তাদের কেউই তেমন রানে নেই। আমাদের পরিকল্পনাটা ছিল, ওদের (মাসাকাদজা ও চাকাভা) মধ্যে যেকোনো একটি উইকেট নিতে হবে।’চতুর্থ দিন শেষে ২৬৬ রান এগিয়ে থাকলেও...
টাইগারদের সিরিজ জয়

টাইগারদের সিরিজ জয়

খেলার মাঠ
খুলনা টেস্টে জয় পেল টাইগাররা। ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ১৫১ রানে অলআউট হয়ে যায়। এদিকে, আবারো ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন তিনি। এই জয়ে তিন ম্যাচে ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জয় করল। এটি বাংলাদেশের ৬ষ্ঠ টেস্ট জয়। টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বর নিশ্চিত করলো টাইগাররা।এর আগে আজ স্পিনারদের দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তাইজুলের বলে ফিরে যান ওপেনার ব্রায়ান চারি। দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন আরেক ওপেনার সিকান্দার রাজা। ৩য় উইকেট টেউলর আউট হন সাকিবের বলে। মাত্র ১৫ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেটের পতন ঘটে। এরপর ৮৫ রানে চতুর্থ ও ১১৭ রানে ৫ম উইকেটের পতন ঘটে।মাসাকাদজা ৫২ রান নিয়ে ব্যাটিং করছেন। ইরভিন ২১ রানে সাজঘরে ফিরে যান।টেস্টের পঞ্চম...