Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

খেলাধুলা, খেলার মাঠ
  ইঞ্চিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। শনিবার, এশিয়াডের অষ্টম দিনে তীরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে আয়োজক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে অভিষেক বর্মা, রজত চহ্বান এবং সন্দীপ কুমারের ভারতীয় দল। ইরানকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা দলও। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ২২৭-২২৫ পয়েন্টে জয় ছিনিয়ে নেন ভারতীয় তীরন্দাজরা। তবে দক্ষিণ কোরিয়রা ভারতীয় তীরন্দাজদের থেকে একটি পারফেক্ট টেন বেশি মারেন। এদিন পুরুষদের পাশাপাশি তৃষা দেব, পূর্বাশা শিন্দে, সুরেখা জ্যোতিদের মহিলা দলও ইরানকে হারিয়ে দেশকে পঞ্চদশ ব্রোঞ্জ পদকটি এনে দিলেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২২৪-২২৬ ব্যবধানে হারার পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইরানকে ৭ পয়েন্টের ব্যবধানে হারালেন তাঁরা। খেলার ফল ২২৪-২১৭। এই জয়ের ফলে পদক তালিকায় ১৭ নম্বর স্থান থেকে ...
এভারটনের সঙ্গে ড্র লিভারপুলের

এভারটনের সঙ্গে ড্র লিভারপুলের

খেলাধুলা, খেলার মাঠ
ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথমে গোল করেও জয়ের দেখা পেলো না লিভারপুল। শনিবার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গতবারের রানার্সআপ দলটি। ঘরের মাঠে ৬৫ মিনিটেই স্টিভেন জেরার্ডের গোলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। তবে অতিরিক্ত সময়ে এভারটনকে সমতায় ফেরান জাগিলকা। ৩০ গজ দূর থেকে গোলটি করেন তিনি। লীগের সর্বশেষ দুই ম্যাচে হেরেছিলো লিভারপুল। অবশেষে ঘরের মাঠে পয়েন্ট পেলো ব্রেন্ডন রজার্সের দল। এ ড্রয়ে ৬ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭ পয়েন্ট। লীগে তাদের অবস্তান ১১ নম্বরে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে এভারটন।...
পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের কাছে ৪ রানে হেরে গেল বাংলাদেশ। বৃষ্টি আইনের কারণে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছিল ৭ ওভারে ৪৩ রান। শুরুতে ভালো করলেও শেষ দিকে এসে রানের চাপ সইতে না পেরে একে একে বাংলাদেশের মেয়েরা প্যাভিলিয়নের পথ ধরেন। নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেটে ৩৮রান তুলতে সমর্থ হন তারা। দলের পক্ষে রোমানা ও ফারজানা করেন ১০ রান করে। পাকিস্তানের পক্ষে সানা, সাদিয়া ও নিদা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের স্বর্ণ জেতার স্বপ্ন ভঙ্গ করে দেন। এর ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের নারীদের স্বর্ণ জেতা সোনার হরিণের মতই স্বপ্নই রয়ে গেল। রোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ করে ৯৭রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন বিসমা মারুফ। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ২টি উইকেট শিকার করেন। এছাড়াও জাহানারা, সালমা ও ফাহিমা ১টি করে উইকেট নেন। বৃষ্টির ...
এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণ জয়ের এ মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ শুরু করেছিল সালমা বাহিনী। তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে লংকান মেয়েদের হারিয়ে স্বর্ণ জয়ের আরো কাছাকাছি গেল লাল-সবুজরা। দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়। লতা মন্ডলের ব্যাটিংয়ের পর দলকে জেতাতে মূল ভূমিকা রাখেন বোলার পান্না ঘোষ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অপরাজিত থাকা ব্যাটার লতা মন্ডলের ব্যাট থেকে। ৪৩ বলে একটি চার মেরে ৩৪ রান করেন লতা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ২২ রান করে আউট হন ফারজানা। এছাড়া দলনেত্রী সালমা করেন ১৪ রান। অতির...
অবশেষে জয় মিললো হকি দলের

অবশেষে জয় মিললো হকি দলের

খেলাধুলা, খেলার মাঠ
ঘরোয়া হকি তো দূরের কথা, জাতীয় দলের খেলা দেখতেও হকি স্টেডিয়ামে দর্শকের দেখা মেলে না। দেশের বাইরে তো এর প্রশ্নই উঠে না। পাঁচ বছরের ক্যারিয়ারে পুস্কর খিসা মিমো দেশের বাইরে কখনই দর্শকদের সমর্থন নিয়ে মাঠে নামেননি। তবে এবার ব্যতিক্রম ঘটছে দক্ষিণ কোরিয়ার ইনচনে। সেনহাক স্টেডিয়ামে সাত-আট গোল খাওয়ার পরও বাংলাদেশ হকি দলকে সমর্থন যুগিয়েছে তাগিহো গার্লস মডেল স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও মাঠে এসেছিল তারা। বাংলাদেশের প্লাকার্ড হাতে পুরো ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করেছে স্কুলপড়ুয়া মেয়েরা। এদের উৎসাহে জাপানের সঙ্গে ৮-০ আর মালয়েশিয়ার বিরুদ্ধে ৫-১ গোলের হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হকি দল। জয়টি এসেছে ২-১ গোলের। গোল দুটি করেছেন পুস্কর খিসা মিমো ও  খোরশেদুর রহমান। পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন সিঙ্গাপুরের তান ইং রু। এ জয়ে সপ্তম হওয়ার আশা জেগে রইলো বাংলাদেশের। সপ্...
এশিয়ান গেমস ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমস ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ
ক্রিকেটের মতো ফুটবলেও দৈন্যদশা কাটছে না টাইগারদের। এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে প্রথমবারের মতো খেলার যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তারও অপমৃত্যু হয়েছে। সোমবার হংকংয়ের কাছে হেরে ইনচন এশিয়ান ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য মাঠে নামলেও বাংলাদেশ ফুটবল দল লড়াই করেও ম্যাচ হেরেছেন দুর্ভাগ্যজনকভাবে।  হংকং ম্যাচ জিতেছে ২-১ গোলে। সোমবার বাংলাদেশ সময় বেলা ২টায় ইনচনের হোয়াসেনং স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয় বাংলাদেশ ও হংকং। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। যে কারনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মামনুলরা। ম্যাচ জিততে পারলে দ্বিতীয় পর্বের ছাড়পত্র পেয়ে যেত বাংলাদেশ। জয়ের নেশায় শক্তির বিচারে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে সমান তালেই লড়েছে বাংলাদেশ। এজন্য ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর প...
যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারিনি

যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারিনি

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এক বছর আগেও বাংলাদেশ দলের সফল অধিনায়ক ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ২০১৪ সালটি যেন সম্পূর্ণ বিপরীত। দেশের মাটি থেকে শুরু করে বিদেশের মাটি- সব জায়গাতেই চরম ব্যর্থতা। দেশে শ্রীলঙ্কার সফর থেকে শুরু করে বিশ্বকাপ টি- টোয়েন্টিতে ক্রমাগত ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশ দলের। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি জমিয়েছিল কিছুটা সফলতার আশায়। কিন্তু সেখানেও লেজেগোবরে অবস্থা। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে গতকাল দেশে ফিরেছেন মুশফিক বাহিনী। হযরত শাহ্‌জালাল বিমানবন্দরে সেই ব্যর্থতার দায় মাথায় তুলে নেননি মুশফিকুর রহীম যেমনটা করেছিলেন জিম্বাবুয়ে সফর শেষে। তবে সঙ্গে প্রতিবারের মতো ব্যাখ্যাও দিয়েছেন  সেই বাজে পরাজয়ের। তার  কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো- প্রশ্ন: গত ৯ মাস ধরে ব্যর্থতাই সঙ্গী। এই দায়ভার অধিনায়ক হিসেবে নিতে আপনি প্রস্তুত কিনা? মুশফিক: এটা আমার ওপর নির্ভর করে না। আমি এটা এর ...
২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক ইন্দোনেশিয়া

২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক ইন্দোনেশিয়া

খেলাধুলা, খেলার মাঠ
২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। ভেন্যু নির্মাণে অত্যাধিক খরচের কারণে আসরটির আয়োজন নিয়ে সংকটের সৃষ্টি হয়েছিল। গত এপ্রিলে গেমস আয়োজনের অনুমতি পাওয়া ভিয়েতনাম অপারগতা প্রকাশ করলে মহাদেশের ক্রীড়া কর্তারা দ্রুততম সময়ের মধ্যে এর পরিবর্তিত আয়োজক দেশ খুঁজে পেতে সক্ষম হয়েছে। শুক্রবার ওসিএ’র বৈঠকে ইন্দোনেশিয়াকে গেমস আয়োজনের চূড়ান্ত অনুমোদনও দিয়ে দেয়া হয়েছে। কাউন্সিলের সভাপতি শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ বলেন, ‘২০১৮ সালের গেমসটি ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজন করবে মর্মে আজ ইবি (এক্সিকিউটিভ বডি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’ আগামী রবিবার সাধারণ সভায় এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে শেখ আহমেদ বলেন যে, এর আগে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভিয়েতনামের পরিবর্তিত দেশ হিসেবে অন্য কোনো দেশ খুঁজে বের করে চূড়ান্ত অনুমোদন দেয়ার ক্ষমতা ত...